ইউএফও, মানে ভিনগ্রহের যান বা আন আইডেন্টিফায়েড ফ্লায়িং অবজেক্ট নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। এ নিয়ে রয়েছে অসংখ্য গল্প। ইউএফও’র অস্তিত্ব নিয়ে বিতর্কেরও শেষ নেই।
কিন্তু সোমবার পেন্টাগনের এক চাঞ্চল্যকর পদক্ষেপ সারা দুনিয়ায় হৈ চৈ ফেলে দিয়েছে। তিনটি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক সদর দপ্তর। আর এই ভিডিওতেই দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের নৌ-সেনারা ইউএফও-র মুখোমুখি হয়েছেন।
দেশটির প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, এই অস্পষ্ট ভিডিওগুলো রিলিজ করা হয়েছে, যাতে মানুষের মনে ইউএফও-র অস্তিত্ব নিয়ে কোনও রকম ভুল ধারণা অথবা দ্বিধা না থাকে। পেন্টাগন জানায়, এই ভিডিওতে এমন সব ‘অব্যক্ত বায়বীয় ঘটনা’ নজরে এসেছে, যা আগে কখনও দেখা যায় নি।
এরই আগেই কিছু ইউএফও-র ভিডিও তোলা হয়েছিল, যা একসময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফাঁস হয়ে যায়। সে সময়ে এই দাবি বিশেষজ্ঞরা খারিজ করে দিয়ে বলেছিলেন- সেগুলো ইউএফও নয়, বরং বায়ুমণ্ডলীয় প্রভাব এবং প্রতিবিম্ব অথবা নিউরোলজিকাল ওভারলোড।◉


