সন্ধান২৪.কম ঃ কচ্ছপের চকোলেট দেখেছেন কখনো ? এমনটা আগে কখনো দেখেননি। তাহলে সেটাও এবার দেখে নিতে পারেন। সম্প্রতি অ্যামৌরি গিচন নামের এক ব্যক্তি চকোলেট দিয়ে বড় সামুদ্রিক কচ্ছপ ও একটি শিশু কচ্ছপ তৈরি করেছেন।
ক্যাপশনে লিখেছেন, সামুদ্রিক কচ্ছপ! এই চকোলেটটি পূর্ণ ভালোবাসার সহিত তৈরি করা হয়েছে। বায়ুপরাগী পুষ্পবিশেষের ওপর সাঁতার কাটতে দেখা যাচ্ছে মা ও শিশু কচ্ছপকে। এটি সম্ভবত আমার সবচেয়ে বাস্তব জৈব ভাস্কর্য। যা তৈরি করতে ৪ দিন সময় লেগেছে।
ভিডিওটি শেয়ার করার পর থেকে নেটিজেনরাও তাদের ভালোলাগার কথা জানাচ্ছেন। একজন লিখেছেন, ‘আমি চিরকাল তোমার সৃষ্টি দেখে বিস্মিত হই।’ আরেকজন লিখেছেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি! এটি অবিশ্বাস্য।’


