সন্ধান২৪.কম ঃ ইরান রেড নোটিশ জারি করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে অনুরোধ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের ৪৮ কর্মকর্তাকে গ্রেফতার করতে । গত বছর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে এই অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হুসেন ইসমাইলি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইরানের রেভ্যুলুশনারি গার্ডের বিদেশি শাখা কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি গত বছর ইরাকের রাজধানী বাগদাদে এক মার্কিন ড্রোন হামলায় নিহত হন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রামে্পর নির্দেশে সামরিক কর্মকর্তারা এই হামলা পরিচালনা করেন।
ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হুসেন ইসমাইলি সাংবাদিকদের বলেন, ওই হত্যাকান্ডের নির্দেশদাতা এবং বাস্তবায়নকারীদের বিচারের মুখোমুখি করতে খুবই গুরুত্ব দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরান। গত জুনে তেহরানের প্রসিকিউটর আল আলকাসিমেহের ট্রাম্পসহ বেশ কয়েক জন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।


