সন্ধান২৪.কম গত ২৫ জুন, বৃহস্পতিবার সন্ধ্যায় আটলান্টিক সিটির একটি মিলনায়তনে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ ।
বাংলাদেশের প্রাচীনতম ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সংগঠনের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান এর সভাপতিত্বে এক সভা সংগঠনের যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি সাব্বির হোসেন ভূঁইয়া,আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক শেখ সেলিম,ফরহাদ সিদ্দিক, রওশনউদদীন,সদস্য শহীদ খান,আওয়ামী লীগ নেতা গোলাম হাফিজ প্রমুখ।


