Sunday, April 5, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বাংলাদেশ

মসজিদের কমিটি গঠন নিয়ে সংঘর্ষে নিহত ১

January 16, 2021
in বাংলাদেশ
Reading Time: 1 min read
0
0
0
SHARES
18
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কমঃ সাতক্ষীরার কালিগঞ্জে মসজিদের কমিটি গঠন নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নবগঠিত কমিটির সভাপতি ও সেক্রেটারী গ্রুপের মধ্যে এ সংঘর্ষে সেক্রেটারীর পিতা নজরুল ইসলাম পাড় (৫৫) মৃত্যুবরণ করেছেন। তিনি উপজেলার নলতা ইউনিয়নের পশ্চিম পাইকাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১৫ জানুয়ারী) জুমআ’র নামাজের পর উপজেলার নলতা ইউনিয়নের পশ্চিম পাইকাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, মুসুল্লিদের উপস্থিতিতে দক্ষিণ কাশিবাটি জামের মসজিদে ভোটের মাধ্যমে কাশিবাটি গ্রামের ফজলুর রহমানকে সভাপতি ও পশ্চিম পাইকাড়া গ্রামের মাহবুবুর রহমানকে সেক্রেটারি নির্বাচিত করা হয়। শুক্রবার জুমার নামাজের পর কমিটির অন্যান্য সদস্য নির্বাচনের লক্ষ্যে আলোচনা শুরু হয়। বিগত কমিটির সদস্য আব্দুর রউফ সরদার, আনছার সরদার ও খায়রুল আলম বাপীকে নতুন কমিটিতে নেওয়ার জন্য নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান প্রস্তাব দেন। তবে বিষয়টি নিয়ে দ্বিমত পোষণ করেন সেক্রেটারি মাহবুবুর রহমান। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে বাক-বিতণ্ডার ঘটনা ঘটে। পরবর্তীতে মসজিদের বাইরে এসে সভাপতি ও সেক্রেটারি পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সেক্রেটারির পিতা পশ্চিম পাইকাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে নজরুল ইসলাম পাড় ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

সংঘর্ষে আহত হন সভাপতি গ্রুপের লোক হিসেবে পরিচিত কাশিবাটি গ্রামের মৃত নওশের আলীর ছেলে শাহাজান (৫৫), মৃত নাজের আলীর ছেলে রুস্তম আলী (৫০) ও তার সহোদর আবু সাঈদ (৪০) এবং সেক্রেটারি গ্রুপের পাইকাড়া গ্রামের ইমান আলী মোড়লের ছেলে আবুল কালাম (৩২) ও তার সহোদর আল আমিন (২৫)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে নজরুল ইসলাম পাড়ের মৃত্যুর বিষয়টি জানাজানি হওয়ায় সভাপতির গ্রুপের আহত তিন ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে যায়।

কালিগঞ্জ থানার ওসি দেলওয়ার হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর বলা যাবে এটি হত্যা নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

 

Related Posts

বাংলাদেশ

ফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর,রাষ্ট্রপতির সাথে ঈদের শুভেচ্ছা

March 21, 2026
8
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য বাংলাদেশ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

March 21, 2026
11
No Result
View All Result

Recent Posts

  • যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়  কর্মস্থলে বাংলাদেশি নারীকে হাতুড়িপেটা করে হত্যা, অভিযুক্ত গ্রেফতার
  • বিহারে মন্দিরের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু আট মহিলার! আহত বেশ কয়েকজন
  • ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি
  • নিউইয়র্কে ট্রাকচাপায় বাংলাদেশি তরুণীর মৃত্যু, আজ বায়তুল জান্নাহ মসজিদে জানাজা
  • যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর খারাপের খারাপ ’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version