Tuesday, February 24, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

মাটি খুঁড়তেই মিলল আব্বাসীয় আমলের কলস ভর্তি মহামূল্যবান স্বর্ণ মোহর

August 25, 2020
in আন্তর্জাতিক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
54
VIEWS
Share on Facebook
সন্ধান২৪.কম :  মহামূল্যবান ও দূর্লভ  ইসলামী স্বর্ণযুগের বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রার সন্ধান পাওয়া গেল ইসরায়েলে। ইসরায়েলের প্রত্নতাত্ত্বিকরা জানান, ইসরায়েলের ইয়াভনে শহরের কাছে খননকাজ চালানোর সময় কলস ভর্তি স্বর্ণের মুদ্রা পাওয়া যায় । 

সোমবার অ্যান্টিকস অথরিটি’র দুই প্রত্নতত্ত্ববিদ লিয়াত নাদাভ-জিভ এবং এলিয়ে হাদাদ এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, মোট চারশ ২৫টি ‘অত্যন্ত দুর্লভ’ প্রাচীন স্বর্ণমুদ্রা পেয়েছেন তারা। প্রতিটি মুদ্রা খাঁটি সোনা দিয়ে তৈরি। এর মধ্যে অধিকাংশ ১১০০ বছর পুরনো আব্বাসীয় আমলের।

জানা গেছে, উদ্ধার হওয়া সম্পদের মধ্যে ছোট আকারের স্বর্ণমুদ্রার অনেক টুকরা পাওয়া গেছে। সেই আমলে এগুলো স্বল্প মূল্যের মুদ্রা ছিল বলে ইসরায়েলি বিশেষজ্ঞদের অভিমত।

নবম শতাব্দীর শেষ সময়টা ছিল আব্বাসীয় খিলাফতে স্বর্ণযুগ। ওই সময় সাম্রাজ্যের সর্বাধিক বিস্তার ঘটেছিল। অ্যান্টিকস অথরিটি’র অন্যতম মুদ্রা বিশেষজ্ঞ রবার্ট কুল জানিয়েছেন, উদ্ধার হওয়া স্বর্ণমুদ্রাগুলোতে যে সংকেত বা চিহ্ন দেখা গেছে তা থেকে মনে করা হচ্ছে এগুলো আব্বাসীয় খিলাফতের সময়ের। যদিও এ বিষয়ে আরো গবেষণা এবং বিশ্লেষণের প্রয়োজন আছে বলে মনে করেন তিনি।

আব্বাসীয় খিলাফত সম্পর্কে এখনো বহু তথ্য অজানা। উদ্ধার হওয়া স্বর্ণমুদ্রা থেকে সে সময় সম্পর্কে আরো অনেক অজানা তথ্য জানা সম্ভব হবে বলে আশাবাদী রবার্ট কুল।

ইসরায়েলের বিভিন্ন স্থানে এর আগেও বিভিন্ন সময় বহু প্রাচীন স্বর্ণমুদ্রা এবং অন্যান্য প্রাচীন সম্পদ আবিষ্কার হয়েছে। ২০১৫ সালে প্রাচীন বন্দর শহর সিয়েসারিয়ায় গুপ্তধনের সন্ধান পেয়েছিলেন জাভিকা ফায়ের নামে এক স্কুভা ডাইভার।

সাগরের তলদেশে ঘুরে বেড়ানোর সময় বিপুল সোনার মোহর আবিষ্কার করেন তিনি। সেবার প্রায় দুই হাজার সোনার মোহর আবিষ্কার হয়। সেগুলো ফাতেমীয় যুগের স্বর্ণমুদ্রা ছিল বলে জানা যায়। সুত্র; কালের কন্ঠ

Continue Reading

Related Posts

আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের

February 6, 2026
7
আন্তর্জাতিক

‘গ্রিনল্যান্ড আমেদেরই’, সুইৎজারল্যান্ডে সদর্পে ঘোষণা ট্রাম্পের

January 21, 2026
7

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version