সন্ধান২৪.কম : বুধবার আমেরিকার কংগ্রেসের ক্যাপিটল বিল্ডিংয়ে হামলাকারীদের হাতে আমেরিকার জাতীয় পতাকার পাশাপাশি ছিল ভারতের জাতীয় পতাকাও। আর তাই ঘিরে বিতর্ক দানা বেঁধেছে আমেরিকার নেটাগরিকদের একাংশের মধ্যে।
ঘটনাস্থলে তোলা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েক ডজন লাল ও নীল রঙের পতাকার পাশাপাশি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ভারতীয় পতাকা বয়ে চলছেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যায়, ক্যাপিটল ভবনের সামনে বিক্ষোভকারীদের এক জনের হাতে ভারতীয় পতাকা। তারপর থেকেই নিন্দার ঝড় গোটা নেটদুনিয়ায়। বিজেপি নেতা বরুণ গান্ধী ও কংগ্রেস নেতা শশী থারুর। এই ঘটনার তীব্র নিন্দা করে শশী থারুর জানিয়েছেন, ট্রাম্প-ভক্তদের মতো চিন্তাবান সেখানে কয়েক জন ভারতীয় ছিলেন, যাঁরা পতাকাকে অস্ত্রের মতো ব্যবহার করতে চেয়েছিলেন। এ নিয়ে ভারতীয়রাও ক্ষুব্ধ। এই বিক্ষোভে ভারতীয় পতাকা উড়ানোর তীব্র সমালোচনা করেছেন অনেকে।
গতকাল বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাজার হাজার সমর্থক ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিলে আক্রমণ করে। তারা নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে ভেতরে ঢুকে পড়লে চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা অফিসকক্ষ ভাঙচুর করে, টেবিল উল্টে দেয়, জানালার কাচ ভাঙে। এ ত ৪ জনের মৃত্যৃ হয়।
গতকাল সকালে এই সহিংসতার শুরু হয় যখন হাজার হাজার ট্রাম্পপন্থী ক্যাপিটাল হিলের সামনের মাঠে প্রবেশ করে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় তাদের অনেককে ট্রাম্পের পতাকা ও কিছু রিপাবলিকান পার্টি ও আমেরিকার জাতীয় পতাকা বহন করতে দেখা যায়।


