নিউইর্য়ক : রাজশাহী ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউ এস এ ইনক রাজশাহীর তিন শতাধিক দুস্থ শীতার্তদের মাঝে উপহার হিসেবে কম্বল ও মাস্ক প্রদান করে। গত ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক থেকে পাঠানো অর্থ দিয়ে কেনা এই শীতের সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের পক্ষে হিরো চৌধুরী এসব উপহার সমগ্রী হস্তান্তর করেন রাজশাহীর সাবেক ছাত্র নেতা এহসানুল আমিন ইমন, আসীম সরকার লিটন ও প্রবীর দাসের কাছে। বিকাল ৩টায় নগরীর ভোলানাথ স্কুল চত্বরে দুস্থ মানুষের কাছে এই উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়। বিতরনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইল্ট, ভোলানাথ স্কুলের প্রধান শিক্ষক রাজেন্দ্রনাথ সরকার, খেলাঘর আসরের সংগঠক আফতাব হোসেন কাজল, শিক্ষক নেতা দেবাশিষ সাহা, পার্থ দাস, সঙ্গীত শিল্পী আশা, যুবনেতা মাহমুদ হাসান, মনিরুজ্জামানা জুয়েল, সানি, ছাত্রনেতা পাপন প্রমূখ। মার্কিন প্রবাসী রাজশাহী ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের নেতা সামস্ আলম, আমিনুল হক,আব্দুস সালাম, দ্বীন মোহাম্মদ, আব্দুল লতিফ, আকলিমা চৌধুরী রানা,মৌ, পলি, সিজার, কাউসার, রাজিব, আনোয়ার, মিম, হিমেল, মিঠু, ববি, সেলিম, কায়েস এর আয়োজনে এইসব উপহার রাজশাহীর দুস্থ শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয় । প্রেস বিজ্ঞপ্তি।


