Sunday, February 22, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home খেলা

আইপিএলে দল পাচ্ছেন না যেসব বিদেশি তারকা

February 13, 2022 - Updated on February 14, 2022
in খেলা
Reading Time: 1 min read
0
0
0
SHARES
1
VIEWS
Share on Facebook

সন্ধান ২৪.কম:শনিবারের মতো বেঙ্গালুরুর আইটিসি হোটেল গার্ডেনিয়া আজও ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। দ্বিতীয় দিনের মতো রোববার সেখানে চলছে আইপিএল মেগা নিলাম।

এ পর্বে প্রথম দিনের চেয়ে বেশি খেলোয়াড়ের নাম উঠবে নিলামে। প্রথম দিন ৯৭ ক্রিকেটারের নাম নিলামের টেবিলে ওঠে।

মধ্যাহ্নভোজের আগপর্যন্ত তালিকার আজ ৯৮ থেকে ১৬১ নম্বর খেলোয়াড়দের নিয়ে নিলাম হচ্ছে।

গতকাল দল পাননি সাকিব, মিলার, স্মিথ, যা ছিল অপ্রত্যাশিত। আজও ঘটল অপ্রত্যাশিত ঘটনা। দল পেলেন না ডেভিড মালান, মারনাস লাবুশেন, অ্যারন ফিঞ্চ ও এউইন মরগ্যান ও জিমি নিশাম, লুঙ্গি এনগিদি।

অবিক্রীত রয়েছেন পাঞ্জাব কিংসের সাবেক খেলোয়াড় ইংলিশ অলরাউন্ডার ক্রিস জর্ডানও। তার প্রতিও কেউ আগ্রহ দেখায়নি।

ভারতের সৌরভ তিওয়ারিও দল পাননি। অবিক্রীত রইলেন তারা।

দেড় কোটি রুপি ভিত্তিমূল্যের ইংলিশ ব্যাটার ডেভিড মালানের প্রতি কেউ আগ্রহ দেখায়নি। একই ভাগ্য অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেন, অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও নিউজিল্যান্ডের নিশামের। ইংল্যান্ডের তারকা এউইন মরগ্যানকেও নেয়নি কোনো দল। গত আসরে কেকেআরের অধিনায়ক ছিলেন মরগ্যান।সুপার ফ্লপ পারফর্ম ছিল তার। যে কারণে এবারের আসরে তার ওপর আগ্রহ দেখাননি কলকাতাসহ বাকি ফ্রাঞ্চাইজিরা।

তবে দল পেয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার এইডেন মার্করাম। মুম্বাই ইন্ডিয়ানস, পাঞ্জাব কিংস আর সানরাইজার্স হায়দরাবাদের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২ কোটি ৬০ লাখ রুপিতে তাকে কিনেছে হায়দরাবাদ।

আজ বিদেশি তারকাদের মধ্যে মার্করামের নামই প্রথম উঠে নিলামে।

এদিকে ভারতীয় তারকাদের মধ্যে এক কোটি রুপি ভিত্তিমূল্যে বিক্রি হয়েছেন অজিঙ্কা রাহানে। কলকাতা নাইট রাইডার্স কিনে এ তারকা ব্যাটারকে।

গতকাল নিলাম চলাকালে অজ্ঞান হয়ে যাওয়ায় আজ সঞ্চালনায় আসেনসি হিউ অ্যাডমিডস। তার স্থলে এ দায়িত্ব পালন করছেন চারু। এক ভিডিওবার্তায় হিউ জানিয়েছেন, কাজে নিজের ১০০ শতাংশ হয়তো দিতে পারবেন না। তাই নিলামের সঞ্চালনা থেকে সরে এসেছেন তিনি।

Continue Reading

Related Posts

খেলা

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?

February 6, 2026
1
খেলা

বাংলাদেশ মহিলা দল টানা সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে

January 28, 2026
6

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version