সন্ধান২৪.কম : ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক কাজী দ্বীন মোহাম্মদ আজ স্থানীয় সময় বিকেলে সাংবাদিকদের জানিয়েছেন, ইউএনও ওয়াহিদা খানমের মাথায় আঘাতের কারণে হাড় ভেঙে সেটা ব্রেনে ঢুকে গেছে। তাঁর শরীরের একপাশ অবশ হয়ে আছে। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। আমরা একটি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছি। রাত ৯টার দিকে এটা করা হতে পারে।

ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার কথা জানিয়ে রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল জানিয়েছেন,ওয়াহিদা খানমের মাথার বাঁ পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। যেটি অত্যন্ত গুরুতর। তিনি অচেতন অবস্থায় আছেন। তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েছেন। দ্রুত তাঁর বড় ধরনের অপারেশন প্রয়োজন।
বুধবার মধ্যরাতে ঘোড়াঘাটে সরকারি বাসায় হামলার শিকার হন ওয়াহিদা খানম ও তাঁর বাবা। এরপর তাঁকে ও তাঁর বাবাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর বাবা চিকিৎসাধীন আছেন। তবে ইউএনওর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকায় আনা হয়। দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ মাহমুদ বলেন, বুধবার রাতের কোনো একটা সময় হামলা হয়েছে। ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।


