Thursday, February 19, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home খেলা

ইউক্রেনকে বাঁচাতে যুদ্ধে নামছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী বক্সিং চ্যাম্পিয়ন ভাতৃদ্বয়

February 26, 2022
in খেলা, প্রধান খবর
Reading Time: 1 min read
0
0
0
SHARES
1
VIEWS
Share on Facebook

সন্ধান ২৪.কম:রাশিয়ার আগ্রাসন রুখতে দৃঢ়প্রতিজ্ঞ ইউক্রেনের সাধারণ জনগণ। প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যেই হাতে অস্ত্র তুলে নিয়েছেন তারা। দেশ বাঁচাতে এবার যুদ্ধে নামছেন ইউক্রেনের বক্সিং কিংবদন্তি ভাতৃদ্বয়। সাবেক হ্যাভিওয়েট চ্যাম্পিয়ন ভিতালি ক্লিশকো বলেছেন, সহোদর ভ্লাদিমির ক্লিশকোর কাঁধে কাঁধ মিলিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়বেন তিনি।

২০১৪ থেকে কিয়েভের মেয়রের দায়িত্ব পালন করছেন ভিতালি ক্লিশকো। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমার অন্য কোনো ভাবনা নেই। আমাকে এটা করতেই হবে। আমি লড়বোই।’ ভিতালি বলেন, ‘কিয়েভ বড় ঝুঁকিতে রয়েছে।

পুলিশ ও মিলিটারি ফোর্সের সঙ্গে কাজ করে শহরবাসীর জন্য বিদ্যুৎ, গ্যাস এবং পানির ব্যবস্থা নিশ্চিত করাটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি জানান, সেনাদের সঙ্গে লড়াই করতে সবদিক থেকেই প্রস্তুত রয়েছে সাধারণ জনগণ। ভিতালি বলেন, ‘আমি ইউক্রেনে বিশ্বাসী, আমি আমার দেশে ও আমার জনগণে ভরসা রাখি।’
ভিতালি এবং তার ছোট ভাই ভ্লাদিমির ‘ভাতৃযুগল’ হিসেবে সর্বাধিক হেভিওয়েট শিরোপা জয় করে ২০১১তে নাম লেখান গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। ভিতালি ক্লিশকোর ভাই ভ্লাদিমির ক্লিশকোও ‘হল অব ফেম’ বক্সার। চলতি মাসের শুরুতে ইউক্রেনের রিজার্ভ আর্মিতে যোগ দেন তিনি। ভ্লাদিমির বলেন, ‘ইউক্রেনের মানুষ শক্তিশালী। এই সংকটময় পরিস্থিতিতেও তারা মনোবল হারাবে না। সার্বভৌমত্ব এবং শান্তির জন্য তারা আকুল। ইউক্রেনের জনগণ রাশিয়ানদের তাদের ভাই-ই মনে করে। তারা এই যুদ্ধ চায়নি। ইউক্রেনীয়রা গণতন্ত্রকে বেছে নিয়েছে। কিন্তু গণতন্ত্র নিজে নিজেকে রক্ষা করতে পারে না। এরজন্য প্রয়োজন জনগণের ইচ্ছা, প্রতিশ্রুতি। ডেমোক্র্যাট ছাড়া কখনো ডেমোক্রেসি হয় না।’

ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরোধিতা করছে খোদ রাশিয়ানরাই। ইতিমধ্যেই রাজধানী মস্কোতে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। বৃহস্পতিবার মস্কোতে ‘নো ওয়ার’ স্লোগানে বিক্ষোভ করেন তারা। সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বিক্ষোভের জেরে রাশিয়ার ৪৭টি শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে প্রায় ১৭০০ জনকে। রাশিয়ার জাতীয় দলের ফুটবলার ফেদর স্মলভ ইনস্টাগ্রামে ইউক্রেনের জাতীয় পতাকার ইমোজি দিয়ে লিখেছেন, ‘যুদ্ধ নয়!!!’ রাশিয়ান টেনিস সুপারস্টার আন্দ্রে রুভলেভ দুবাই ওপেনের ফাইনালে ওঠার পর টিভি ক্যামেরায় বার্তা লিখে দেন, ‘নো ওয়ার প্লিজ।’

যুদ্ধের জেরে রুশ র‌্যাপ সঙ্গীত গায়ক অক্সিমরন সেন্ট পিটার্সবার্গ এবং মস্কোতে তার শো বাতিল করেছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আপনারা আমার ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছেন। রাশিয়ান মিসাইল ইউক্রেনে আঘাত হানবে, কিয়েভবাসী বেজমেন্টের নিচে লুকাবে, মানুষ মরবে আর আমি আপনাদের বিনোদন দেবো, তা হয় না।’

Related Posts

খেলা

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?

February 6, 2026
1
খেলা

বাংলাদেশ মহিলা দল টানা সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে

January 28, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version