সন্ধান২৪.কম : পেট্রোলিয়ামজাত জ্বালানী ছাড়াই বিমানও উড়তে চলেছে তাও এক প্রকার নিশ্চিত । পেট্রোল, ডিজেল ছাড়াই গাড়ির স্বপ্ন বিজ্ঞানীদের অনেক দিন আগেই পূরণ হয়ে গিয়েছে। বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক সংস্থা রোলস রয়েস সেই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ পার করল। তাদের তৈরি সম্পূর্ণ ব্যাটারি চালিত বিমানের সফল গ্রাউন্ড টেস্ট সম্পন্ন হয়েছে। আর রোলস রয়েসের দাবি এই বিমান ব্যাটারি চালিত বিমানের মধ্যে গতির রেকর্ড গড়বে। রোলস রয়েস একা নয় এই প্রকল্পে তাদের সঙ্গে আরও দু’টি সংস্থা হাত মিলিয়ে কাজ করছে।
রোলস রয়েস এই সম্পূর্ণ বিদ্যুৎ চালিত বিমান তৈরির প্রকল্পের নাম রেখেছে ‘এক্সেলেরটিং দ্যা ইলেক্ট্রিফিকেশন অব ফ্লাইট’ (এসিসিইএল)। আর বিমানটির নাম রাখা হয়েছে ‘আয়নবার্ড’। সম্পূর্ণ বিদ্যুৎ চালিত এই বিমানে যে শক্তিশালী ব্যাটারি ব্যাবহার করা হয়েছে তা এক সঙ্গে ২৫০টি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে।


