সন্ধান২৪.কম : বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা (বাই) এর উদ্যোগে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে গত রবিবার অক্টোবর ১৭, ২০২১ ওয়াশিংটন ডিসির পটোম্যাক নদীর পার্শ্বে গ্রেভারলি পয়েন্ট পার্কে “রান ফর ফান” প্রোগাম অনৃষ্ঠিত হয়।
বিশ্বব্যাপী বেস্ট্র ক্যান্সার উপলক্ষে সচেতনা বৃদ্ধির জন্য অক্টোবর মাসকে ব্রেস্ট ক্যান্সার সচেতনা মাস হিসাবে পালন করা হয়। ওয়াশিংটন ডিসির সবচেয়ে পুরাতন সংগঠন বাই এর উদ্যাগ্যে এ ধরনের জনসচেতনতামুলক অনুষ্ঠান এর আগেও নেয়া হয়।
প্রায় ৫০ জন অংশগ্রহন কারী প্রায় ৪ মাইল পথ দৌড়ান। বাই এর প্রেসিডেন্ট সালেহ আহমেদের নেত্বত্বে অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন ডাইরেক্টর সোহেল সালমান। আরো ছিলেন বাই এর ভাইস প্রেসিডেন্ট সফিকুল ইসলাম, সেক্রেটারী দিলশাদ চৌধুরী, ডাইরেক্টর বিপ্লব দত্ত, রেহানা কুদ্দস, চেমন জামিল, আরিফ আহমেদ, নাইমা হক, আফরিন ফেন্সী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডঃ সোয়াইব চৌধুরী, ডঃ ফয়জুল ইসলাম এবং বাইটপোর প্রেসিডেন্ট সামছুদ্দীন মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে অংশগ্রহনকারীদের সার্টিফিকেট প্রদান করেন বাই এর প্রেসিডেন্ট সালেহ আহম্মেদ। মধ্যাণ্য ভোজের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। মধ্যাণ্য ভোজের খাবার স্পন্সর করেন ঘরের খাবার।


