Monday, April 13, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বাংলাদেশ

কবরীর মৃত্যুতে শোক প্রকাশ করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও তারকারা কে কি বললেন

April 17, 2021
in বাংলাদেশ
Reading Time: 2 mins read
0
0
0
SHARES
26
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কমঃ করোনায় আক্রান্ত বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরী (৭০) মারা গেছেন। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শুক্রবার রাত ১২টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।  শোক প্রকাশ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তারকারা।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও সারাহ বেগম কবরী।

ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শুক্রবার রাতে এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, কবরী ছিলেন বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যু দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলা চলচ্চিত্রের বিকাশে তার অবদান মানুষ আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

রাষ্ট্রপতি মরহুমা সারাহ বেগম কবরীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সারাহ বেগম কবরী।

 বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, এদেশের চলচ্চিত্রে কবরী এক উজ্জ্বল নক্ষত্র। অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন তারকারা।

সুবর্ণা মুস্তাফা

আপনার হাসি, আপনার অভিনয়, আপনার মিষ্টিমুখ- সকল বয়সের শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেছে। রূপালি পর্দার সেরা অভিনেত্রী…। আমি কিভাবে আপনাকে বিদায় জানাবো…! দমবন্ধ লাগছে …! শান্তিতে থাকুন কবরী ফুপু।

কনক চাঁপা

আসলেই আর পারছি না! কবরী আপা নেই। ঘণ্টা পাঁচেক আগে দোয়া চেয়ে স্ট্যাটাস দিলাম আর এখনই এটা শুনলাম! এভাবেই আমরা একে একে হারাবো আমাদের প্রিয়জনকে! প্রিয়জন চলে গেলে পাঁজরটাই মনে হয় ভেঙে যায়। আর যদি মোটামুটি নিয়মিত হয় তখন তা সহ্যের বাইরে চলে যায়। আল্লাহ, এই রমজানে চলে যাওয়া মানুষটিকে এবং আরও যারা চলে যাচ্ছেন সবাইকে তুমি দয়া করো।

ওমর সানি

আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন।

আঁখি আলমগীর

কবরী আন্টি, ওপারে ভালো থাকবেন। আল্লাহ আপনাকে জান্নাত দান করুন, আমিন।

শাকিব খান

চলচ্চিত্রের যারা পথপ্রদর্শক তারা একে একে চলে যাচ্ছেন। সেই পথে পাড়ি দিলেন আমাদের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী কবরী সারোয়ার আপা। তিনি আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন…

চলচ্চিত্রের প্রাজ্ঞজনের একজন ছিলেন কবরী আপা। তিনি সোনালি অতীতে সমুজ্জ্বল সাক্ষী ছিলেন। সুতরাং, হীরামন, ময়নামতি, চোরাবালি, পারুলের সংসার, বিনিময়, আগন্তুক, সুজন সখী, তিতাস একটি নদীর নাম, নীল আকাশের নিচেসহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের নায়িকা ছিলেন কবরী আপা।

অভিনেত্রী পরিচয়ের বাইরে পরিচালনাতেও সুনাম অর্জন করেছিলেন তিনি। পর্দার মিষ্টি মেয়ে হিসেবে খ্যাতি পেলেও ব্যক্তি জীবনে কবরী আপা ছিলেন অত্যন্ত ব্যক্তিত্ববান একজন মানুষ।

কিংবদন্তি এই মানুষটির সাথে আমার অসংখ্য স্মৃতি। যখনই দেখা হতো আমাকে স্নেহ করতেন। তাঁর সময়কার বিভিন্ন স্মৃতি শেয়ার করতেন। কবরী আপার মৃত্যুতে প্রিয় অভিনেত্রী হারানোর পাশাপাশি একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি।

যেখানেই থাকুন, ভালো থাকুন কবরী আপা…

জায়েদ খান

কবরী আপা নেই। ভাবতেই কেমন লাগছে।

শফিক তুহিন

বাংলা চলচ্চিত্র ইতিহাসের অন্যতম কিংবদন্তী অভিনেত্রী মিষ্টি মেয়ে খ্যাত কবরী সারোয়ার ইহলোকের মায়া ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।এদেশ সারাজীবন আপনার ঐতিহাসিক কাজগুলো মনে রাখবে।ওপারে ভালো থাকবেন।

বিজরী বরকতুল্লাহ

বরেণ্য অভিনয় শিল্পী কবরী সারোয়ার রাত ১২টা ২০ মিনিটে এ চলে গেলেন সবাইকে ছেড়ে (ইন্না লিল্লাহে ওয়া ইন্না লিল্লাহী রাজেউন)। তার আত্নার শান্তি কামনা করি। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

বেলাল খান

আমাদের কৈশোর কালের নায়িকা ছিলেন কবরী। মুগ্ধ হয়ে দেখতাম। কী মিষ্টি হাসি তার! শেষ বয়সে এসে রাজনীতিতেও নাম লেখালেন। এমপি হলেন। করোনা আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরেই আইসিইউতে মেকানিক্যাল ভেন্টিলেটরে ছিলেন তিনি। আজ চলে গেলেন চিরতরে (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।

শাহনাজ খুশি

সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন কবরী আপা! কোথায় যেন একটা আশা ছিল, সবাইকে অবাক করে, আপনি সেই চিরচেনা মিষ্টি হাসি দিয়ে ফিরে আসবেন। কিন্তু এলেন না। শ্রদ্ধা, ভালবাসা। ওপারে শান্তিতে ঘুমান।

বিদ্যা সিনহা মিম

ওপারে আপনি ভালো থাকুন। বিদায় কিংবদন্তি।

জুলফিকার রাসেল

প্রিয় অভিনেত্রী কবরীও চলে গেলেন! আমাদের আকাশে আলো কমে যাচ্ছে!

সিয়াম আহমেদ

অবশেষে ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’খ্যাত সারাহ বেগম কবরী চলে গেলেন করোনা আক্রান্ত হয়ে। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

তিমির নন্দী

আর নিতে পারছি না। করোনার কাছে পরাস্ত হয়ে চলে গেলেন সোনালি যুগের প্রিয় মুখ, প্রিয় নায়িকা, শ্রদ্ধেয় কবরী। সৃষ্টিকর্তা আপনার বিদেহী আত্মাকে চির শান্তি দান করুন। বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

ইমন সাহা

কতো স্মৃতি… কতো আদর, ভালবাসা, শাসন পেয়েছি আপনার কাছ থেকে। ঈশ্বর আপনার আত্মার মঙ্গল করুক আন্টি।

লুৎফর হাসান

পত্রিকায় কাজ করতাম, সেই সতেরো বছর আগে। তিনি বললেন, ‘তুমি কেমন লেখো, আমাকে দেখতে হবে’। আগের কিছু লেখা তাকে দেখালাম। তিনি বললেন ‘শব্দের জোর আছে, বলো কী জানতে চাও’। সে এক দীর্ঘ ইন্টারভিউ। ঈদ সংখ্যার লেখা। ছাপা হওয়ার পর তাকে দিতে গেলাম। আমার সামনেই পড়লেন। বললেন ‘তোমার লেখা দারুণ’। এই আশীর্বাদ আমি যত্নে রাখলাম। বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা আজ চলে গেলেন। ভালো থাকবেন আপা।

বুবলী

মৃত্যু সবচেয়ে বড় সত্য কিন্তু এতো অবিশ্বাস্য কেন? আমাদের সবার মৃত্যু হবে জেনেও মানতে ইচ্ছে করেনা কেন? পৃথিবীতে হয়তো এমন অনেক কেনর কোনও উত্তর নেই। ওপারে ভালো থাকবেন কবরী ম্যাডাম। আপনার আত্মার মাগফেরাত কামনা করছি।

সোমেশ্বর অলি

কিংবদন্তির মৃত্যু নেই। কবরী মানে একটা ইতিহাস। আমরা তার ক্ষুদ্র পাঠকমাত্র। আমাদের চোখভরা বিস্ময়… থাক, ‘স্মৃতিটুক থাক’, প্রিয় কবরী আপা…।

 

Related Posts

বাংলাদেশ

রিজার্ভ চুরির মামলা: নিউইয়র্কের আদালতে ১০ এপ্রিল মনসুর জবানবন্দি দেবেন

April 6, 2026
9
বাংলাদেশ

ফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর,রাষ্ট্রপতির সাথে ঈদের শুভেচ্ছা

March 21, 2026
8
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহত
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রবাসের নিঃসঙ্গ ঘরে থেমে গেল তরুণ প্রকৌশলীর হৃদস্পন্দন
  • আপনি সুস্থ কিনা শরীরের কোন ইঙ্গিত দেখে বুঝবেন?
  • রিজার্ভ চুরির মামলা: নিউইয়র্কের আদালতে ১০ এপ্রিল মনসুর জবানবন্দি দেবেন
  • ভূমধ্যসাগরে নৌকাডুবি: বাংলাদেশিসহ ৩২ জন উদ্ধার, ৭০ নিখোঁজ

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version