করোনা-মুক্ত জীবন, তবু কফির কাপে গন্ধ নেই

ছবি রয়টার্স।
| সন্ধান পড়ুন ।। সন্ধানে বিজ্ঞাপন দিন ।।সন্ধান পড়ুন ।। সন্ধানে বিজ্ঞাপন দিন ।।সন্ধান পড়ুন ।। সন্ধানে বিজ্ঞাপন দিন ।।সন্ধান |
এই মুহূর্তে গোটা বিশ্বে করোনার শিকার ১ কোটি ১৫ লক্ষেরও বেশি। সুস্থ হয়েছেন ৬৫ লাখের উপরে। কিন্তু তাঁদের ‘সুস্থ’ জীবনেও ছাপ রেখে গিয়েছে ভাইরাস। আক্রান্তের নিরিখে প্রথম তিনে আমেরিকা, ব্রাজিল ও ভারত। এর মধ্যে আমেরিকায় ৩০ লক্ষ ছুঁইছুঁই সংক্রমণ। মারা গিয়েছেন ১ লক্ষ ৩২ হাজারেরও বেশি। আজও অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে, ‘‘৯৯ শতাংশ ঘটনাতেই ক্ষতি হচ্ছে না!’’ ব্রাজিলে আক্রান্ত ১৬ লক্ষ। আমাজনের জঙ্গলও রেহাই পায়নি ভাইরাসের কবল থেকে। ইউরোপের দেশগুলো তুলনায় সেরে উঠেছে। নিউজ়িল্যান্ড করোনা-শূন্য। কিন্তু পড়শি দেশ অস্ট্রেলিয়াতে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। আজ রাত বারোটা থেকে সাড়ে ছ’কোটি বাসিন্দা-সহ ভিক্টোরিয়া প্রদেশকে সম্পূর্ণ ‘আইসোলেট’ করা হবে। নতুন করে খারাপ খবর দিয়েছে দক্ষিণ কোরিয়া। আনন্দবাজার পত্রিকা ।


