সন্ধান২৪.কম : লকডাউনে বেড়েছে কাজের চাপ। কর্তা-গিন্নি দুজন দুদিকে বসে কাজ করছেন। এদিকে দীর্ঘদিন গৃহবন্দি। একঘেঁয়ে জীবনে আসছে বিরক্ত। ফলে সবসময়ই শরীর থাকছে ক্লান্ত। সারাদিনের কাজে শারীরিক পরিশ্রম না থাকলেও মানসিক পরিশ্রম থাকে অনেকটাই। আর একই কাজ একটানা করে সকলেই বিরক্ত। ফলে সামান্য কথা থেকেই কথাকাটাকাটি, অশান্তি এখন সব সংসারেই রয়েছে। এই সব মিলিয়ে যৌন মিলনে কমেছে আসক্তি। অন্তত সমীক্ষা তেমনই বলছে। এর আগে দুজন নিজের কর্মক্ষেত্রে ব্যস্ত থাকতেন সারাদিন।যার ছাপ পড়ছে যৌন জীবনেও। এমনকী যৌন জীবনে অনীহা থেকেই অনেক সম্পর্ক ডিভোর্সের দিকে গড়িয়েছে।
হাজারো কাজের চাপে কখন উপেক্ষা করবেন না আপনার যৌন জীবন। তাই যতই কাজ থাকুক সময় কাটান আপনার সঙ্গী বা সঙ্গীনিটির সঙ্গে। যখন সেক্স করবেন কাজের ঝামেলা একদম মাথায় আনবেন না। অফিসের প্রবলেম অফিসেই রেখে আসুন। শুধু আপনার সেক্স পার্টনারের ওপরই ফোকাস রাখুন।


