Friday, February 13, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home রাজনীতি

খালেদা জিয়া আসবেন সামনে, আবার উঠে দাঁড়াবে বিএনপি-ফখরুল

July 6, 2020
in রাজনীতি
Reading Time: 1 min read
0
0
0
SHARES
7
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম :   সরকারের নানা চাপ সত্ত্বেও বিএনপি কখনও মাথানত করে বসে থাকেনি ।  দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বলেন, ‘বিএনপি লড়াই করছে, সংগ্রাম করছে।আমি বিশ্বাস করি, বিএনপি উঠে দাঁড়াবে, সেই ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়াবে এবং জয়ী হবে। রবিবার (৫ জুলাই) বিকালে উত্তরার বাসা থেকে ইন্টারনেটের মাধ্যমে সিলেটে সাউথ সুরমা ন্যাশনালিস্ট ফোরামের এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব তার দল নিয়ে এসব আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, খালেদা জিয়া আসবেন সামনে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সঙ্গে আসবেন, এসে গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করবো এবং সব ধরনের সংকট মোকাবিলা করে আমরা জয়ী হবো—এটাই আমাদের প্রত্যাশা। 

সিলেট বিএনপির নেতাদের প্রতি অনুরোধ জানিয়ে দলের মহাসচিব বলেন, ‘সরকার কী করছে না করছে এটা দেখার দরকার নেই। তারা যা করছে করুক। আপনারা যে উদ্যোগ নিয়েছেন, এসব উদ্যোগ সফল করার জন্য সবাইকে নিয়ে এগিয়ে আসার চেষ্টা করুন। আজকে যে উদ্যোগ আপনারা নিয়েছেন, এটা একটা মহৎ উদ্যোগ। এটাকে নিয়ে কাজ করুন।’
সরকার দুর্নীতি করে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভঙ্গুর করে দিয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘উন্নত দেশগুলোতে স্বাস্থ্যসেবা আছে, স্বাস্থ্য ব্যবস্থাটা আছে। বাংলাদেশের দুর্ভাগ্য, এই সরকার দুর্নীতি করে স্বাস্থ্য ব্যবস্থাকে একেবারে ভেঙে দিয়েছে, ভঙ্গুর করে দিয়েছে। এখানে মানুষ কোনও স্বাস্থ্যসেবা পাচ্ছে না।’
হাসপাতালগুলোর চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘হাসপাতালে গেলে অক্সিজেনের অভাব, ভেন্টিলেটর বাদই দেন। এমনিতেই লোকে অক্সিজেন পাচ্ছেন না। সাড়ে তিন হাজার টাকার অক্সিজেন এখন চার হাজার, ৩৬ হাজার, ৩৮ হাজার টাকা হয়ে গেছে।’
‘গ্লাভস বলুন, মাস্ক বলুন, স্যানিটাইজার বলুন, সুরক্ষা সামগ্রী বলুন— প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে প্রতিদিন। কোনও নিয়ন্ত্রণ নেই। প্রকৃতপক্ষে সরকারের কোনও উদ্যোগ নেই, তারা ব্যর্থ হয়ে গেছে এই কাজে।’
তিনি বলেন, ‘খুব কঠিন ছিল না এটাকে (করোনাভাইরাস) নিয়ন্ত্রণ করা। আপনারা দেখেছেন, ভিয়েতনাম নিয়ন্ত্রণ করেছে, কিউবা নিয়ন্ত্রণ করেছে, চীনে এত বড় আক্রমণের পরে তারাও নিয়ন্ত্রণ করেছে, নিউজিল্যান্ড নিয়ন্ত্রণ করেছে। অর্থাৎ সরকারের যদি সদিচ্ছা থাকে, তারা যদি কাজ করার মতো সত্যিকার অর্থেই একটা ভালো ইচ্ছা থাকে, তাহলে সে জনগণকে উদ্বুদ্ধ করে সেখানে অবশ্যই যেমন সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা ইত্যাদি কাজগুলো করা প্রয়োজন, সেই কাজগুলো করা খুব কঠিন ছিল না।’
‘আমি মনে করি আমাদের এখানে যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো সরকার তাদের সম্পূর্ণ অজ্ঞতা, অদক্ষতা, অযোগ্যতার কারণে আজকে কোভিড সারা দেশে ছড়িয়ে পড়েছে। বারবার ভুল সিদ্ধান্তের ফলে, একবার ঢাকা থেকে চলে যাওয়া আবারও ঢাকায় নিয়ে আসা, আবার ঢাকায় কিছু কিছু অঞ্চল লকডাউন করা। এখন আমরা খুব দুশ্চিন্তায় আছি যে, কোরবানির ঈদ আসবে, এই ঈদে আবারও কী… ব্যাপক সামাজিক সংক্রমণ হবে!’
ফখরুল বলেন, ‘আমরা দেখছি যে সিলেটে গত কয়েকদিনে সংক্রমণ প্রচণ্ডভাবে বেড়েছে। ইট হ্যাজ বিকাম এ হটস্পট নাউ।’
বিএনপি মহাসচিব বলেন, ‘একদিকে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার আমাদের ওপর অত্যাচার করছে, নির্যাতন করছে। আমাদের কাজ করতে দেয় না। আমাদের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। আমাদের নেতাকর্মীদের গুম করে, হত্যা করে। সিলেটের ইলিয়াস আলীকে গুম করে দিয়েছে, কোনও হদিস নেই আজ পর্যন্ত।’

Related Posts

রাজনীতি

‘যে কোনো আসনে হারাব’ ইউনুসকে লড়াইয়ে নামার ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন হাসিনা

January 23, 2026
15
নিউ ইয়র্ক

নিউইয়র্কে উপদেষ্টা মাহফুজ আলমকে প্রতিরোধের ডাক,দরজা ভাংচুর একজন গ্রেপ্তার

August 25, 2025
9
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version