Thursday, May 7, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বাংলাদেশ

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন: জেলায় জেলায় প্রতিবাদ-বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবী

October 5, 2020
in বাংলাদেশ
Reading Time: 1 min read
0
0

নোয়াখালীসহ সারাদেশে ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে সোমবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্র ইউনিয়ন। ছবি: মাহমুদ জামান অভি

0
SHARES
60
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের একটি বাড়িতে গৃহবধূকে সংঘবদ্ধ দুর্বৃত্ত কর্তৃক বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় সারা দেশে প্রতিবাদ- বিক্ষোভের ঝড় উঠেছে। নোয়াখালীসহ বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদসভা হয়েছে। অনেক  প্রতিবাদ সমাবেশ থেকে  ব্যর্থতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবী করা হয়েছে।

নোয়াখালীর বেগমগঞ্জসহ সারা দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল করার ডাক দিয়েছে আন্দোলনকারীরা।  সোমবার সন্ধ্যায় ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে আন্দোলনকারীরা এ ঘোষণা দেন।

নোয়াখালী প্রতিনিধি জানান, জেলার বেগমগঞ্জে মধ্যযুগীয় কায়দায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে নিজ ঘরে সংঘবদ্ধভাবে বিবস্ত্র করে নির্যাতন এবং দেশব্যাপী ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে ‘নোয়াখালী নারী অধিকার জোট’ ও ‘ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াখালী ইউনিট’ (এফপিএবি)।

 ৫ অক্টোবর  বেলা সাড়ে ১১টায় জেলা শহর মাইজদীর মুজিব চত্বরে নোয়াখালী ‘নারী অধিকার জোট’ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই প্রতিবাদ ও মাবনবন্ধন হয়। একই প্রতিবাদে ‘এফপিএবি’ নোয়াখালী শাখা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। 
মানববন্ধনে বক্তারা মানুষরূপী হায়েনাদের মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এছাড়া আরডিএন (রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী), সুবর্ণচর ছাত্র ও যুব সমাজ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।  

 

চট্টগ্রাম : নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাাতনসহ সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রামের সচেতন নাগরিকরা। তাদের দাবি, দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার বিচার না হওয়ায় বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে। 


৫ অক্টোবর  বিকেলে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড় এলাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে তারা এই দাবি জানান। ‘সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দ’র ব্যানারে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সাংবাদিক প্রীতম দাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সিতারা শামীম, সাংবাদিক আহমেদ মুনীর, সৌমেন ধর, চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রচার সম্পাদক মিন্টু চৌধুরী, আবৃত্তি শিল্পী প্রণব চৌধুরী, নারী শ্রমিক নেত্রী বাপ্পী দেব বর্মণ, সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দিন, সাংবাদিক মহররম হোসাইন, লতিফা আনসারী রুনা, হিউম্যানিটি ফার্স্ট মুভমেন্টের মিলন রায় প্রমুখ।  

ফেনী :  সোমবার বিকালে শহরের ট্রাংক রোড় শহীদ মিনার প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্র-যুব ঐক্য, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বক্তারা বলেন, দ্রুত এসব ধর্ষণের ঘটনার বিচার করা না গেলে বাংলাদেশ ধর্ষণের অভয়ারণ্যে পরিণত হবে।

কুমিল্লা :  সোমবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা নগরীর কান্দিপাড় টাউনহল গেটে ছোট ছোট ফেস্টুন ও প্লে-কার্ড নিয়ে দেশে মহামারিতে রূপ নেওয়া ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেন কুমিল্লার কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।


 মানববন্ধনে নেতৃত্ব দেন বাংলাদেশ ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদের কুমিল্লা শাখা। 

ব্রাহ্মণবাড়িয়া : নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে ‘ব্রাহ্মণবাড়িয়া সচেতন যুবকবৃন্দ’র ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বগুড়ায় বিক্ষোভ

বগুড়া :  বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে বর্বর নির্যাতনের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং দেশে অব্যাহত ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরের সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়। 

Related Posts

বাংলাদেশ

মনোনয়ন না পেয়ে আলহামদুলিল্লাহ বললেন কনক চাঁপা

April 20, 2026
10
বাংলাদেশ

রিজার্ভ চুরির মামলা: নিউইয়র্কের আদালতে ১০ এপ্রিল মনসুর জবানবন্দি দেবেন

April 6, 2026
14
No Result
View All Result

Recent Posts

  • মনোনয়ন না পেয়ে আলহামদুলিল্লাহ বললেন কনক চাঁপা
  • জিয়ার ‘মেয়ে’ বেবী নাজনীন মনোনয়ন পাননি, নিউইয়র্ক বিএনপির কর্মীরা  হতাশ
  • বড় রোগ বাসা বাঁধার আগে সংকেত দেয় মহিলাদের শরীর! কোন লক্ষণ অবহেলা করলেই বিপদ?
  • নিজের ভুল থেকেই শিখবে সন্তান ! খুদেদের স্বনির্ভর করতে জনপ্রিয় হচ্ছে ‘ফ্যাফো পেরেন্টিং’
  • আবার অশান্ত হরমুজ, ইরানি জাহাজের দখল মার্কিন সেনার, পাল্টা হামলা ইরানের

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version