নিউ ইয়র্ক : গাইবান্ধার বিশিষ্ট সাহিত্যিক,সাংবাদিক, সংগঠক আবু জাফর সাবু ( ৭৩) আর নেই)। তিনি ২৮ আগস্ট দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে বগুড়া টি.এম.এস.এস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।
শিশু কিশোর প্রতিষ্ঠান সাত ভাই চম্পার সংগঠক, দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি, গাইবান্ধার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, শিশু সাহিত্যিক এবং গাইবান্ধার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা আবু জাফর সাবুর মৃত্যুতে গাইবান্ধায় শোকের ছায়া নেমে এসেছে।


২৯ আগষ্ট রবিবার দুপুরে গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে বাদ জোহর জানাযা নামাজ শেষে তাকে পৌর গোরস্থানে দাফন করা হয়। এখানে গাইবান্ধার সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।
তার মৃত্যুতে কফিনে শ্রদ্ধাঞ্জলি জানান- জাতীয় সংসদের হুইপের পক্ষ থেকে মৃদুল মোস্তাফিজ ঝন্টু, গাইবান্ধা জেলা প্রশাসক মো: আব্দুল মতিন, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম ও সহকারী কমিশনার শাহিদুর রহমান, নওগা জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া ও গাইবান্ধা জেলা পুলিশ সুপার, গাইবান্ধা জেলা বার এ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক এ্যাড:সিরাজুল ইসলাম বাবু,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আলমগীর কবির বাদল ও সাধারণ সম্পাদক স্বপন সাহা সহ , এছাড়া সংগঠনের পক্ষে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা, গাইবান্ধা কর্মীরহাত পরিবার, গন উন্নয়ন কেন্দ্র গাইবান্ধাসহ বিভিন্ন সামাজিক ও দলীয় সংগঠন।


এছাড়াও তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ও জানাযায় উপস্থিত ছিলেন- সাবেক মেয়র এ্যাড: শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদক কে এম রেজাউল হক,কালের কন্ঠের অমিতাভ দাস হিমুন, বার্তা সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী, আর টিভির প্রতিনিধি ফেরদৌস জুয়েল, প্রথম আলোর প্রতিনিধি শাহাবুল শাহীন তোতা, ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি আরিফুল ইসলাম বাবু, বিডি গাইবান্ধা ডট নিউজ নির্বাহী প্রধান আশিকুর রহমান, বিডি গাইবান্ধা ডট নিউজ বার্তা সম্পাদক ও দৈনিক নতুন দিন পত্রিকার জেলা প্রতিনিধি সঞ্জয় সাহা,দৈনিক মাতৃছায়া পত্রিকার প্রতিনিধি ফয়সাল জনি, বৈশাখী টিভির প্রতিনিধি এস,এম বিপ্লব ইসলাম, মানবকন্ঠের জেলা প্রতিনিধি এবিএম ছাত্তার, এস,এ টিভির প্রতিনিধি কায়সার প্লাবন, ৭১ টিভির প্রতিনিধি শামীম আল সাম্য, যমুনা টিভির প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ, নিউজ ২৪ প্রতিনিধি সাইফুল ইসলাম প্রিন্স, ডিবিসির প্রতিনিধি রিক্তু প্রসাদ, সিএন এন টিভির প্রতিনিধি ফারহান শেখ, দৈনিক খবরপত্র প্রতিনিধি আমিনুর রহমান, রেডিও সারাবেলার নিউজ প্রেজেন্টেশন মাহফুজ ফারুক,যুবলীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি সরদার মো: সাইদ হাসান লোটন, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক খান মো: সাঈদ হোসেন জসিম,আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু, গাইবান্ধা ট্রাফিক ইনচার্জ নুর আলম সিদ্দিক,সদর থানার তদন্ত অফিসার আব্দুর রউফ, অপারেশন অফিসার রজব আলী, এসআই হানিফ, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সহ বিভিন্ন ব্যক্তি।


