এর আগে, শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় বিরোধ প্রদর্শন করেছেন আমেরিকার বহু মানুষ। ফ্লয়েডের মৃত্যুর ঘটনা সামনে আসার পরই প্রতিবাদে উত্তপ্ত হয়েছে মার্কিন মুলুক। বিশিষ্ট ব্যক্তির মূর্তি ভেঙ্গেছে বিক্ষোভকারীদের একাংশ। মূর্তি ভাঙচুরের ঘটনায় এবার কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


