সন্ধান২৪.কমঃ আগামী ৯ জানুয়ারী, উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে এক বিবৃতিতে বলা হয়েছে। সেই সম্মেলনকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি ও জটিলতা । উদীচী যুক্তরাষ্ট্র সংসদের নতুন গঠিত আহ্বায়ক কমিটির দুইজন বিবৃতিতে বলেছেন, তাদেরকে না জানিয়েই আহ্ববায়ক কমিটিতে রাখা হয়েছে । অপর দিকে ডঃ মোঃ আব্দুল্লাহ এবং জীবন বিশ্বাসের নেতৃত্বে আর একটি বিবৃতিতে তাদের অবস্থান স্পষ্ট করেছেন।
আগামী ১০, ১১ ও ১২ই মার্চ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের জাতীয় সম্মেলন। স্বাভাবিকভাবে জেলা শাখাগুলোকে যথারীতি তার আগে নতুন সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়নের মাধ্যমে সম্মেলন সম্পন্ন করা বাধ্যতামূলক। উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর ২০২১,অনুষ্ঠিত বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভায় উদীচী যুক্তরাষ্ট্র সংসদের কার্যক্রমে সাংগঠনিক রীতিপদ্ধতি ও গঠনতন্ত্রের ব্যত্যয়, উপদলীয় কোন্দলসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে যথাযথ তদন্ত করে যুক্তরাষ্ট্র সংসেদের কার্যকরী কমিটি বাতিল করা হয়। একই সাথে দ্রুত সম্মেলনের মাধ্যমে একটি নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে ১০ অক্টোবর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বৈদেশিক বিভাগের আহ্বায়ক ডা. রফিকুল হাসান জিনøাহ’র সভাপতিত্বে, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জমসেদ আনোয়ার তপন, সাংগঠনিক সম্পাদক কংকন নাগ এবং উত্তর আমেরিকার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির সদস্য ও বৈদেশিক বিভাগের যুগ্ম আহ্বায়ক আজিজুল মালিকের পরিচালনায় উদীচী যুক্তরাষ্ট্র সংসদের সাধারণ সদস্যদের উপস্থিতিতে ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে এক সভায় ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করে দেওয়া হয়। উদীচী জাতীয় সম্মেলনের পূর্বে সম্মেলনের মাধ্যমে আহ্বায়ক কমিটিকে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করে। কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক আগামী ৯ জানুয়ারী স্থানীয় জুইস সেন্টারে উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্রের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচেছ। আহ্বায়ক কমিটি সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যে জ্যামাইকা শাখার সম্মেলন সমাপ্ত হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর আটলান্টা শাখা আহ্বায়ক কমিটির সম্মেলন হতে যাচ্ছে। এছাড়া ইতিপূর্বে ব্রন্সস আহ্বায়ক শাখা গঠিত হয়েছে। কোভিড-১৯এর কারণে সীমিত পরিসরে জুইস সেন্টারে আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক জমসেদ আনোয়ার তপন, সহসভাপতি রফিকুল হাসান জিন্নাহ ও কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুল মালিক সম্মেলনে যোগদান করবেন। সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যে পত্রপত্রিকায় প্রচার, পোস্টার ও প্রচারপত্র বিলি বন্টন চলছে বলে আহ্বায়ক আব্দুল্লাহ চৌধুরী ও কমিটির সদস্য সুব্রত বিশ^াসের পাঠানো এক বিবৃতিতে একথা বলা হয়েছে।
এদিকে ডঃ মোঃ আব্দুল্লাহ্ ও উদীচীর সাবেক সাধারণ সম্পাদক জীবন বিশ্বাসের অন্য একটি পাঠানো বিবৃতিতে বলা হয়েছে উদীচী যুক্তরাষ্ট্র তাদের কোথাও কোন শাখা নেই। এছাড়াও আর একটি পৃথক বিবৃতিতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, যুক্তরাষ্ট্র শাখার ব্যানারে আহ্বায়ক কমিটিতে মোহিত আচার্য্য এবং সুকান্ত দাশহরে তাদের নাম দেখে বিস্ময় প্রকাশ করে নাম প্রত্যাহারের কথা বলা হয়েছে।
গত ২০ ডিসেম্বর রবিবার উদীচী যুক্তরাষ্ট্রের সভাপতি ডঃ মোঃ আব্দুল্লাহ্ ও সাধারণ সম্পাদক জীবন বিশ্বাসের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, দীর্ঘ পথ পরিক্রমায় উত্তর আমেরিকা বিশেষ করে নিউইয়র্কে উদীচী যুক্তরাষ্ট্র প্রগতিশীল সাংস্কৃতিক চর্চার একটি পীঠস্থান বলে স্বীকৃত। সত্যেন সেন এবং রণেশ দাশগুপ্তের আদর্শিক সংগঠন উদীচী যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়েছে কিন্তু এর অগ্রযাত্রা কখনোই ব্যহত হয়নি। আমাদের সদস্য, সদস্যা, উপদেষ্টা এবং শুভানুধ্যায়ীদের ঐকান্তিক শ্রমের ফসল উদীচী যুক্তরাষ্ট্র। নিউইয়র্কে বসবাসরত বাঙালি কমিউনিটিকে আমরা দ্ব্যর্থহীন কন্ঠে জানাতে চাই, উদীচী যুক্তরাষ্ট্রের কার্যক্রম কোভিড-১৯ মহামারির কারণে কিছুটা শৃøথ হলেও থেমে নেই। এর সংগে আরও জানাতে চাই, আমাদের কোথাও কোন শাখা নেই। আমরা যখন পূর্নোদ্যমে কর্মপরিকল্পনা নিয়ে এগুচ্ছি, ঠিক তখনই ওমিক্রন ভাইরাসের নতুন আক্রমণের অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমরা গত দুই বছরের মতোই আমাদের সাধ্যের মধ্যে যতটা সম্ভব এই মহামারিতেআক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের সহায়তা করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছি এবং যথা সময়ে আমাদের কার্য্যক্রম আগের মতোই শুরু করতে বদ্ধ পরিকর।
উদীচী যুক্তরাষ্ট্রের পরপর চারটি বর্ধিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এর বর্তমান নির্বাহী কমিটির কয়েকটি শূন্য পদ নতুন যোগ্য সদস্য কর্তৃক পূরণ পূর্বক বর্তমান কমিটির মেয়াদ আরো একবছর বাড়ানো হয়েছে। পদগুলো দু’টি মৃত্যু এবং অন্য বিশেষ কারণে শূন্য হয়েছে। সেই বিশেষ কারণটির ব্যখ্যা নিষ্প্রোয়জন। বর্তমান কমিটির মেয়াদ এক বছর বর্ধিত করার কারণ হচ্ছে, কোভিড-১৯ মহামারির কারণে আমরা তেমনভাবে কার্যক্রম পরিচালনা করতে পারিনি। তাছাড়া সংগঠনের চেয়ে এখন মানুষের জীবন ও জীবিকার দিকে নজর দেয়া অনেক জরুরী। তাই আগামী একবছরের মধ্যে যথাসময়ে সম্মেলনের মাধ্যমে আমাদের নতুন নির্বাহী কমিটি এবং আগামীদিনের কর্ম পরিকল্পনা করার প্রত্যয় ব্যক্ত করছি।
উদীচী যুক্তরাষ্ট্র একটি গণমুখী প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন। এটি পুরোপুরি রাজনৈতিক দল বিবর্জিত তবে রাজনীতি বিবর্জিত নয়।দুই দশকেরও উপর উদীচী যুক্তরাষ্ট্র নিউইয়র্কে প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে ব্যাপৃত থেকে রাজপথেও নেমেছে বাংলাদেশ ও বাঙালি চেতনা বিরোধী সকল ইসুতে।ডঃ মোঃ আব্দুল্লাহ এবং জীবন বিশ্বাসের নেতৃত্বে উদীচী যুক্তরাষ্ট্র প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের পথেই সব সময় ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। উদীচী যুক্তরাষ্ট্রের শক্তি হচ্ছে এর অজস্র প্রগতিশীল চৌকশ কর্মী যারা নতুন প্রজন্মকে সংগে নিয়ে নিরলস এখনো কাজ করে যাচ্ছে। আমাদের নির্বাহী কমিটিতে নতুন প্রজন্মের সদস্যও রয়েছে যাদের হাতেই উদীচী যুক্তরাষ্ট্রের নেতৃত্ব আগামীতে অর্পিত হবে। ওমিক্রন ভাইরাসের বিপদ কেটে গেলে আবার উদীচী চত্বর মুখরিত হবে এবং আগের মতোই সেখানে প্রগতিশীল মানুষের পদচারণায় সবাই আনন্দে মেতে উঠবে। সেদিন তেমন দূরে নেই। আমাদের সংগেই থাকুন।
গত ১৬ ডিসেম্বর উদীচী যুক্তরাষ্ট্র এবং উদীচী স্কুল অব পারফর্মিং আর্টস যৌথভাবে যথাযোগ্য মর্যাদায় জুমে বিজয়ের ৫০ বছর পালন করেছে। আমরা ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনের প্রস্ততি গ্রহন করছি। ইতোমধ্যে উদীচী যুক্তরাষ্ট্রের নাট্য সম্পাদক ফজলুল করিমের পরিচালনায় উদীচীর প্রথম নাটক ‘চাঁন মিয়ার বায়োস্কোপ’ জুমে মঞ্চস্থ হয়েছে। ওমিক্রনের বিপদ কেটে গেলে আমরা নাটকটি অতিসত্বর কোন একটি থিয়েটার হলে মঞ্চস্থ করার পরিকল্পনা করছি।
বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করছি সকল শহীদদের প্রতি। শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের আদর্শেও বাতিঘর সত্যেন সেন এবং রণেশ দাশগুপ্তের স্মৃতির প্রতি।
আহ্বায়ক কমিটির বিরুদ্ধে মূল উদীচী যুক্তরাষ্ট্রের দুই সদস্যের অভিযোগ করেছে। তারা বলেছে,বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, যুক্তরাষ্ট্র শাখার ব্যানারে আহ্বায়ক কমিটিতে আমাদের (মোহিত আচার্য্য এবং সুকান্ত দাশ হরে) নাম দেখে বিস্মিত হয়েছি। এর সংগে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই। এর প্রতিবাদ জানাচ্ছি এবং উক্ত আহ্বায়ক কমিটিকে আমাদের নাম প্রত্যাহার করে সংবাদপত্রে বিবৃতি প্রদানের জন্য বলছি।
আমরা নিম্নস্বাক্ষরকারীগণ, আমি মোহিত আচার্য্য এবং আমি সুকান্ত দাশ হরে,জানতে পেরেছি, আমাদের নাম বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, যুক্তরাষ্ট্র শাখার ব্যানারে আহ্বাবায়ক কমিটিতে সংযুক্ত করা হয়েছে। আমরা এই মিথ্যাচারিতায় যারপরনাই বিস্মিত হয়েছি এবং অপমানিত বোধ করছি। এ প্রসংগে ওই আহ্বায়ক কমিটির বাবু সুব্রত বিশ্বাসকে ফোনে জানিয়েছি ব্যবস্থা নিতে কিন্তু এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি তাই আমরা এই বিবৃতি দিতে বাধে হয়েছি। উক্ত আহ্বায়ক কমিটিকে আমরা মোটেই সমর্থন করিনা এবং এর সংগে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই। তাছাড়া, তাদের যদি কোন সভা হয়ে থাকে, সেরকম কোন সভায়ও আমরা কখনো ছিলাম না এবং ভবিষ্যতেও থাকবো না। আমাদের সংগে কোনরকম যোগাযোগ না করে, তাদের কথিত সভায় আমাদের নাম উক্ত আহ্বায়ক কমিটিতে যুক্ত করা হয়েছে। এটি অত্যন্ত গর্হিত কাজ। আমরা দ্ব্যার্থহীন কন্ঠে বলতে চাই, ডঃ মোঃ আব্দুল্লাহ এবং জীবন বিশ্বাসের নেতৃত্বে উদীচী যুক্তরাষ্ট্রদীর্ঘ কয়েক দশক যাবৎ এখানে যে গণমুখী প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমরা সেই আন্দোলনেরই সমর্থক ও নিবেদিতপ্রাণ কর্মী। এই দুইজনের নেতৃত্বের বাইরের উদীচী নাম সম্বলিত কোন সংগঠনের সংগে আমাদের কোনরকম সম্পৃক্ততা থাকার প্রশ্নই ওঠেনা। সত্যেন সেন ও রণেশ দাশগুপ্তের আদর্শেও উদীচী যুক্তরাষ্ট্রই হচ্ছে একমাত্র সংগঠন যেখানে আমরা বছররের পর বছর সময় দিয়েছি নতুন প্রজন্মকে সংগে নিয়ে, এখনো দিচ্ছি এবং ভবিষ্যতেও দেবো।
মোহিত আচার্য্য ও সুকান্ত দাশহরে ১৯ডিসেম্বর এক বিবৃতিতে মাধ্যমে উক্ত আহ্বায়ক কমিটিকে, তাদের নাম অবিলম্বে প্রত্যাহার করে সংবাদপত্রে বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানান।


