সন্ধান২৪.কম: মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উদযাপিত হল নিউইয়র্ক থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা বিডিইয়র্ক’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।
৭ নভেম্বর সন্ধায় জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিক শামীম আল আলামিন ও ডেমোক্রেট নেতা আহনাফ আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বিডিইয়র্ক অনলাইন পত্রিকার সম্পাদক শাহ ফারুক রহমান।

পত্রিকার সম্পাদক শাহ ফারুক রহমান উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সত্য ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনে বিডিইয়র্ক অবিচল থাকবে। তিনি বিগত বছরটি বিডিইয়র্কের সঙ্গে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিডিইয়র্কের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের দেওয়া হয় সম্মাননা। একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায় সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর মহাসচিব মুক্তিযোদ্ধা-লেখক হারুন হাবিব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মুক্তিযোদ্ধা শহীদ হাসান, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, মুক্তিযোদ্ধা লাভলু আনসার,মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু,মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনকে লাল সবুজের উত্তরীয় পরিয়ে দেয়া হয়। পরে বীর মুক্তিযোদ্ধা শিল্পী শহীদ হাসান উত্তরীয় পরিয়ে দেন বীর মুক্তিযোদ্ধা শিল্পী রথীন্দ্র নাথ রায়কে।
বিডিইয়র্ক কে শুভেচ্ছা জানিয়ে বক্তৃতা করেন ডেমোক্রেট নেতা মোর্শেদ আলম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী বেবি নাজনীন, আবু তালেব চৌধুরী চান্দু, অধ্যাপিকা হুছনে আরা বেগম, শাহ নেওয়াজ, ফোবানার সদস্য সচিব শিব্বির আহমেদ,ওসমান গনি, রাব্বি সৈয়দ, ফিরোজ আহমেদ, আহসান হাবিব, আলমগীর খান আলম, সৈয়দ জাকির আহমেদ রনি, উৎপল চৌধুরী, ডালিয়া চৌধুরী, অফিসার খলিলুর রহমান, নূরুজ্জামান সরদার, সাদেক শিবলী, মাসুদুর রহমান, জেড এ জয়,আমিনুল ইসলামসহ অনেকে।
সঙ্গীত পরিবেশনায় ছিলেন একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্র নাথ রায় ও শহীদ হাসান, বাংলা সঙ্গীতের অন্যতম শিল্পী বেবি নাজনীন, শাহ মাহবুব, চন্দন চৌধুরী ও তরুণ শিল্পী উদীপ্ত চৌধুরী।


