সন্ধান২৪.কম : নীলা রায় হত্যা, খাগড়াছড়ি পাহাড়ী নারীকে গন ধর্ষণ ও দেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশ থেকে হত্যা ও ধষর্ণ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সঠিক বিচার পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়।
হিন্দু কোয়ালিশন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক বুদ্ধিস্ট কমিউনিটি আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য করেন কলামিষ্ট সিতাংশু গুহা , মং প্ররু , সিদ্ধার্থ বড়ুয়া , দীনেশ মজুমদার , গোবিন্দ বানিয়া , অমল বড়ুয়া , অশোক বড়ুয়া ( ইভান ) , বিনয় চাকমা, শুভাশিস বড়ুয়া , রনবীর বড়ুয়া , ডঃ টমাস দুলু রায় , বিধান রায় , পীযুষ , মত্রিশর, মংক্যশৈ মারমা, রাসেল চাকমা, নিরাময় তচঙ্গ্যা প্রমুখ ।

২৯ সেপ্টেম্বর মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৬টায় জ্যাকসন হাইটস, ডাইভার্সিটি প্লাজার এই সমাবেশে পাহাড়ী জনগোষ্ঠী, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষ অংশ গ্রহন করে।
প্রতিবাদ সভার বক্তারা নীলা রায় হত্যা ও হত্যাকারী মিজানের ফাঁসী , ভিক্ষু শরনংকর থেরকে নির্যাতন , ডা : জাফরউল্লাহ সাম্প্রদায়িক উসকানীমুলক বক্তব্য, টাঙ্গাইলে শ্রাবন হালদার নামক যুবকে কে মিথ্যা ধর্মানুভূতির দোহাই দিয়ে সাম্প্রদায়িক হামলা ও লুটপাট, শ্রাবন্তী দত্তকে অপহরণ ও জোর পুর্বক ধর্মান্তর ,পাহাড়ে সেটেলার কর্তৃক পাহাড়ীদের অবিরত ধর্ষণ ও দখলদারিত্বের চিত্র তুলে ধরেন । এ সমস্ত ঘটনায় ন্যায় বিচার পেতে বক্তরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন- বাংলাদেশে কিছু আধ্যাত্মিক সাধনায় সিদ্ধ বৌদ্ধ ভিক্ষুর কল্যাণে যখন বৌদ্ধ ধর্মের পুনঃজাগরন হয়েছে, সেই সময়ে একটি কুচক্রি মহল বাংলাদেশ থেকে বৌদ্ধ ধর্ম বিনাস করতে উঠে পরে লেগেছে । সংখ্যালঘু ও আদীবাসীদের উপর প্রতিনিয়ত অত্যাচার-খুন-ধর্ষনের মত ঘটনা ঘটছে। ঢাকার সাভারের স্কুলছাত্রী করা হয়েছে। বক্তরা অবিলম্বে নীলা রায়কে হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমান চৌধুরীর দৃষ্টাান্তমূলক শাস্তিসহ সকল অন্যায়-জুলুমের বিচারের দাবী জানান।


