সন্ধান২৪.কমঃ পশ্চিমবঙ্গে ক্ষমতা ধরে রাখতে সফল হতে যাচ্ছেন তৃণমূল নেত্রী ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপ্যাধায়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির বুথ ফেরত জরিপে বলা হয়েছে রাজ্য বিধানসভার ২৯৪ আসনের মধ্যে ১৪৬টিতে জিতবে তৃণমূল।

বিজেপি এবার না জিতলেও ১১০ আসন পেয়ে ২য় অবস্থানে যাবে বলেও জানিয়েছে গণমাধ্যমটি। তবে সংযুক্ত মোর্চার প্রার্থীরা এবারের নির্বাচনে ব্যাপক ভাবে মানুষের কাছে গ্রহনযোগ্যতা অর্জন করেছে বলে জরিপে এসেছে।পশ্চিমবঙ্গে ২৯ এপ্রিল ৮ দফা নির্বাচনের প্রক্রিয়া শেষ হলো। ভোটের ফল ঘোষণা হবে ২মে রবিবার।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় এসব বিভিন্ন সমীক্ষা থেকে এসেছে । বলা হয়েছে, ছয়টি এক্সিট পোলের সমন্বয়ে ভবিষ্যদ্বাণী করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বেশি আসনে জিতবেন যা টানা তৃতীয়বার ক্ষমতায় বসার জন্য সুবিধাজনক অবস্থানে রাখবে । পি মার্কসের বুথফেরত জরিপের ফলে দেখা গেছে, তৃণমূল পেতে পারে ১৪২ থেকে ১৬২ আসন। বিজেপি পেতে পারে ১১২ থেকে ১২০ আসন। জোটে পেতে পারে ৩০ থেকে ৪০ আসন। সিএনএন নিউজ ১৮-এর প্রকাশিত জরিপে দেখা গেছে, রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল, দলটি পেতে পারে ১৬২ আসন। বিজেপি পেতে পারে ১১৫ আসন।
ভারতে যেহেতু বুথ ফেরত সমীক্ষা নির্বাচনের পরে প্রকাশ করা যায় তাই আজ বৃহস্পতিবার ভোটদান প্রক্রিয়া শেষ হওয়ার পর একে একে প্রকাশিত হচ্ছে বুথ ফেরত সমীক্ষার ফল।
যদিও বুথফেরত সমীক্ষা ফলের একটি ইঙ্গিত মাত্র এবং সেই ইঙ্গিত সবসময় ঠিক হবে এমন নয়, তবুও এই সমীক্ষা নিয়ে আগ্রহ আকাশছোঁয়া।
এনটিডিভির সমীক্ষা অনুসারে, রাজ্যে ফের সরকার গড়তে চলেছে তৃণমূল। বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে, তৃণমূল পেতে পারে ১৬৪ থেকে ১৭৪ আসন, বিজেপি পেতে পারে ১০৫ থেকে ১১৫। অন্যান্যরা পেতে পারে ১ থেকে ১৫টি আসন।
এবিপি-সিএনএক্সের বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত রাজ্যে ১৫৭ থেকে ১৮৫ আসন নিয়ে সরকার গড়তে চলেছে তৃণমূল, বিজেপি পেতে পারে ৯৬-১২৫টি আসন, জোট পেতে পারে ৮ থেকে ১৬ আসন।
টাইমস নাও-সি ভোটারের সমীক্ষায় তৃণমূল পেতে পারে ১৫৮টি আসন, বিজেপি পেতে পারে ১১৫টি আসন, জোট পেতে পারে ১৯টি আসন।
এবিপি-সিভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, রাজ্যে সরকার গড়তে চলেছে তৃণমূল এবং তাদের প্রাপ্ত আসন হতে পারে ১৫২থেকে ১৬৪ আর বিজেপি পেতে পারে ১০৯থেকে ১২১টি সিট। একমাত্র রিপাবলিক টিভির বুথ ফেরত সমীক্ষায় কিছুটা আশার আলো দেখবে বিজেপি কারণ সমীক্ষা বলছে ।তৃণমূল পেতে পারে ১২৮-১৪৮টি আসন। বিজেপি পেতে পারে ১৩৮-১৪৮টি আসন।


