সন্ধান২৪.কম : নিউ ইয়র্কে রোববার সকালে দেশের ২৫টি সরকারি মালিকানাধীন পাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ভার্চুয়াল সভা করেছে ‘যুক্তরাষ্ট্র প্রোগ্রেসিভ ফোরাম’।
ভার্সুয়াল সভায় বক্তব্য করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহীদুল্লাহ চৌধুরী, অর্থনীতিবিদ রেহমান সোবহান, অর্থনীতিবিদ এম এমআকাশ, পাটকল শ্রমিক নেতা লুৎফর রহমান, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাহাঙ্গীর, বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সিপিবি যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক, সেন্টার ফর পলিসি ডায়ালগের অর্থনীতিবিদ খন্দকার গোলাম মোয়াজ্জেম, সিপিবির অধ্যাপক অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমান, যুক্তরাষ্ট্র উদীচীর সহ সভাপতি সুব্রত বিশ্বাস, জাতিসংঘের উপদেষ্টা অর্থনীতিবিদ নজরুল ইসলাম এবং সিপিবির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল কাফী রতন।
পাটকল বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন, কেন্দ্রীয় উদীচীর সহ -সভাপতি যুক্তরাজ্যের রফিকুল হাসান জিন্নাহ, যুক্তরাজ্য সিপিবির কর্মী আবেদ আলী, যুক্তরাজ্যের মো. সেলিমুজ্জামান, যুক্তরাষ্ট্র প্রোগ্রেসিভ ফোরামের উদীচী সহ সভাপতি শফি চৌধুরী হারুন, আজিজুল হক, শ্যাম চন্দ, আলি সিদ্দিকী, যুক্তরাষ্ট্র মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুলেখা পাল, প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ কানাডার পক্ষে অখিল সাহা ও চট্টগ্রামের ট্রেড ইউনিয়ন কেন্দ্রের শ্রমিক নেতা তপন দত্ত।

প্রতিবাদ সভায় বক্তারা উল্লেখ করেন, এ আত্মঘাতী ও জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের কারণে শুধু পঁচিশ হাজার নিয়মিত শ্রমিক ও চব্বিশ হাজার অনিয়মিত শ্রমিকের জীবন অনিশ্চিত হয়ে যাচ্ছে তা-ই নয়, এর ফলে দেশের তিন লক্ষাধিক পাটচাষীর যে সমস্ত জলপ্লাবিত জমিতে অন্য কোন ফসল হয় না তারাও ক্ষতিগ্রস্ত হবেন। এ সিদ্ধান্তের কারণে জাতীয় ও দেশের রপ্তানীভিত্তিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। লক্ষ লক্ষ মানুষ বেকারত্ব ও আর্থিক অনিশ্চয়তায় পতিত হবেন। তারা আন্দোলনের মাধ্যমে সরকারকে পাটকল চালু রাখতে বাধ্য করার পক্ষে মত প্রকাশ করেন।


