এক কর্মকর্তা জানিয়েছেন, গোয়েন্দারা হত্যাকাণ্ডের মোটিভ হিসেবে ধারণা করছেন সহকারীর বড় অংকের অর্থ চুরির বিষয়টি ফাহিম জানতে পারেন। তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেননি। বরং চুরি করা অর্থ ফিরিয়ে দেওয়ার জন্য সহকারীকে একটি পরিকল্পনা দিয়েছেন ফাহিম। ফাহিমের ক্ষুদে বার্তায় এই আলোচনার একাংশ পাওয়া গেছে।
তদন্তে উঠে এসেছে, হাসপিলের ক্রেডিট কার্ড ব্যবহার করে ম্যানহাটনের ওয়েস্ট ২৩ স্ট্রিটের একটি দোকান থেকে অপরাধস্থল পরিচ্ছন্ন করার স্যানিটাইজার সামগ্রী ক্রয় করা হয়েছে। ফাহিমের লাশের পাশে যে টিজার পাওয়া গেছে সেটির সিরিয়াল নাম্বারও খুনি হিসেবে হাসপিলকেই নির্দেশ করে। হত্যাকাণ্ডের পরদিন ফাহিমের অ্যাপার্টমেন্টে আবার খুনি আসে শরীর কেটে বিচ্ছিন্ন ও ঘটনাস্থল পরিষ্কার করতে।
বৃহস্পতিবার ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফাহিমের শরীরে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘাড় ও কাঁধে ছুরির আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। হত্যার পর খুনি তার হাত ও পা কেটে বিচ্ছিন্ন করে।