Sunday, April 5, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বাংলাদেশ

মাত্র ১ হাজার টাকার জন্য যুবলীগ নেতার মারধর, অপমানে ব্যবসায়ীর আত্মহত্যা

February 12, 2021
in বাংলাদেশ
Reading Time: 1 min read
0
0

১ হাজার টাকার জন্য যুবলীগ নেতার মারধর, অপমানে ব্যবসায়ীর আত্মহত্যা

0
SHARES
13
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কমঃ মাত্র ১ হাজার টাকার জন্য বাজারে প্রকাশ্যে এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে মারপিটের ভিডিও মোবাইলে ধারণ করেন যুবলীগ নেতা। আর সেই অপমান সহ্য করতে না পেরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন মাছ ব্যবসায়ী আব্দুল গফুর (৪০) ন। মরার আগে স্বজনদের ধারণ করা ভিডিওতে তিনি জানিয়ে গেছেন তার মৃত্যুর কারণ।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েল বলেন, অভিযুক্ত জমির যুবলীগের সঙ্গে সম্পৃক্ত। তবে কেউ তাকে কোনও ব্যক্তিকে প্রকাশ্যে মারধর করার লাইসেন্স দেয়নি। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও ফটিয়াপড়া গ্রামে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় এই মাছ ব্যবসায়ী মারা যান। এর আগে সকালবেলা স্থানীয় পৌকানপুর বাজারে তাকে মারধর করেন স্থানীয় ওয়ার্ড যুবলীগ সভাপতি জমির উদ্দীন। এরপরে তিনি ওষুধের দোকান থেকে গ্যাস টেবলেট কিনে খান।

আব্দুল গফুরের স্ত্রী রোজিনা বেগম জানান, ওই দিন সকালে পাশের গ্রামের পয়জার আলীর ছেলে যুবলীগ নেতা জমির উদ্দীন দুবার টাকা চাইতে বাড়িতে আসেন। আমার স্বামীকে না পেয়ে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেন। পরে বাড়ি থেকে রেগেমেগে বেরিয়ে যান। এরপরে স্থানীয় বাজারে দেখা হলে লোকজনের সামনেই তাকে মারপিট করেন।

প্রতিবেশী নাসিরুল ইসলাম জানান, আমরা গফুরকে বাঁচানোর জন্য বালিয়াডাঙ্গী হাসপাতাল ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেছিলাম। ডাক্তার বলেছেন গ্যাস টেবলেট খাওয়া রোগীকে বাঁচানো সম্ভব নয়। পরে আমরা বাড়িতে নিয়ে এলে বিকাল ৩টায় তিনি মারা যান।

হাসপাতাল থেকে ফেরত নিয়ে আসার পর মৃত্যুর আগে আব্দুল গফুর একটি ভিডিওতে বলে গেছেন, ‘২৭-২৮শ’ টাকা পেতেন তার কাছে জমির। তার মধ্যে ১৭-১৮শ’ টাকা শোধ করে দিয়েছিলেন। বাকি ১ হাজার টাকার জন্য প্রকাশ্যে গালিগালাজ, মারপিট  আর অপমান করেন। এটা সহ্য করতে না পেরে আমি গ্যাস ট্যাবলেট খেয়েছি।’

অভিযুক্ত জমির উদ্দীনের বাড়িতে গিয়ে তার দেখা পাওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) আব্দুস সবুর জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তিনি যুবলীগ নেতার প্রশ্ন এড়িয়ে গিয়ে বলেন, ওরা একসঙ্গে ব্যবসা করতো। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

 

Related Posts

বাংলাদেশ

ফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর,রাষ্ট্রপতির সাথে ঈদের শুভেচ্ছা

March 21, 2026
8
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য বাংলাদেশ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

March 21, 2026
11
No Result
View All Result

Recent Posts

  • যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়  কর্মস্থলে বাংলাদেশি নারীকে হাতুড়িপেটা করে হত্যা, অভিযুক্ত গ্রেফতার
  • বিহারে মন্দিরের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু আট মহিলার! আহত বেশ কয়েকজন
  • ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি
  • নিউইয়র্কে ট্রাকচাপায় বাংলাদেশি তরুণীর মৃত্যু, আজ বায়তুল জান্নাহ মসজিদে জানাজা
  • যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর খারাপের খারাপ ’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version