সন্ধান২৪.কমঃ গত একমাসে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টিতে কোন্দল, বিভক্তি ও ফ্যাসাদ তুঙ্গে উঠেছে। এই ঝগড়া-বিবাদ এবং অন্তকোন্দলে জড়িয়ে পড়েছে, সদ্য গঠিত যুক্তরাষ্ট্রের আহ্বায় কমিটি ও বাতিল করা পূণার্ঙ্গ কমিটি। দুই কমিটির কেউ কারো কথা শুনছে না, মানছে না। যার ফলে দুই কমিটিই তাদের ইচ্ছামত কর্মসূচী ও সংগঠনের পাল্টাপাল্টি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি গঠিত আহ্বায়ক কমিটির অভিযোগ, যুক্তরাষ্ট্র জাতীয় পাটির কার্যক্রম দীর্ঘদিন থেকে নিস্ক্রিয় ছিল। পার্টির গঠনতন্ত্রকে উপেক্ষা করে তারা নিজেদেও ইচ্ছামত তাদের কাজ করছিল। এছাড়াও দলের ভিতরে ছিল সীমাহীন কোন্দল ও কাঁদা ছোড়াছুড়ি। এসব কিছু দেখে জাপার ঢাকার অফিস তিতিবিরক্ত হয়ে বাতিল করেছে যুক্তরাষ্ট্র জাপার বর্তমান কমিটি। তারপরকেন্দ্রের অনুমোদনে গঠিত হয়েছে নতুন আহ্বায়ক কমিটি ও উপদেষ্টা পরিষদ।

কিন্তু ভেঙ্গে দেয়া যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব চান্দুগংরা আহ্বায়াক কমিটিকে থোড়াই কেয়ায় করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আব্দুর রহমান ও চান্দুুর বক্তব্য,যেহেতু কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আহ্বায়ক কমিটি গঠনের ব্যাপারে কিছইু জানেন না এবং তিনি আমাদের কমিটির পক্ষে আছেন,তাই আমরা এই আহ্বায়ক কমিটি মানছি না। আমরা আগের মত করেই সংগঠনের কাজ চালিয়ে যাব।
এদিকে গত ৩ ডিসেম্বর শুক্রবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির বর্তমান কমিটি বাতিল করা হয়েছে বলে জানানো হয়। তার বদলে ঢাকার কেন্দ্রীয় অফিস থেকে পাঠানো যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ৫৯ সদস্যের আহ্বায়ক এবং ৮ সদস্যের উপদেষ্টা পরিষদ নাম ঘোষণা করে। নতুন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আব্দুন নূর বড় ভূঁইয়া এবং সদস্য সচিব হয়েছেন আসেফ বারী টুটুল। কেন্দ্র অনুমোদিত এ কমিটিকে ৬ মাসের মধ্যে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে জানান হয়, পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান জিএম কাদের এমপির ১ ডিসেম্বর স্বাক্ষরিত অনুমোদন পত্রে ৫৯ সদস্যের আহ্বায়ক কমিটি এবং ৮ সদস্যের উপদেষ্টা পরিষদ অনুমোদন দেয়া হয়।

ওই সংবাদ সম্মেলন থেকেই সদস্য সচিব আসেফ বারী টুটুল অভিযোগ করেন, কিছু সংখ্যক দুস্কৃতকারী ২৭ জনের স্বাক্ষর জালিয়াতি করে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা অনুমোদনের সুপারিশ করে পার্টিও চেয়ারম্যানের কাছে পাঠিয়েছিল। স্বাক্ষরকারীদের অনেকে দীর্ঘদিন থেকে বাংলাদেশে অবস্থান করছেন। তবু দুস্কৃতকারীরা কমিটিতে তাদের নাম রেখে দিয়েছিল। কেন স্বাক্ষর জাল করা হয়েছে, এ ব্যাপারে চান্দুর কাছে ফোনে জানতে চাইলে, আবু তালেব চান্দু জাল স্বাক্ষরের বিষয়টি নিয়ে টুটুলের কাছে দুঃখ প্রকাশ করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
পূণার্ঙ্গ কমিটি বিলুপ্ত করার পরেও কি ভাবে তারা কমিটি বহাল রেখে কি ভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ? আজকাল প্রতিনিধির এই প্রশ্নের উত্তরে আহ্বায়ক কমিটির সদস্য সচিব আসেফ বারী টুটুল বলেন, তারা দলের গঠনতন্ত্রের রীতি-নীতি বর্হিভূত কাজ করছেন। সংগঠন বিরোধী এসব কাজের জন্য তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য আমরা কেন্দ্রকে জানিয়েছি। আমাদের বিশ্বাস কেন্দ্র খুব দ্রুত রহমান-চান্দুদের অবৈধ্য কার্যক্রম বন্ধ করে দেবে।
এদিকে বর্তমান কমিটির বিলুপ্তির ব্যাপাওে জানতে চাইলে আবু তালেব চৌধুরী চান্দু আজকালকে বলেন, যুক্তরাষ্ট্র জাপার কমিটি এখনও বিলুপ্ত হয়নি। আগামী ডিসেম্বর পর্যন্ত কমিটি মেয়াদ রয়েছে। সংগঠনের চেয়ারম্যান যে আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন তা সম্মেলন প্রস্ততি কমিটি। এটা যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির মূল কমিটি ভেঙ্গে দিয়ে বিকল্প কোনো কমিটি নয়।
যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহবায়ক কমিটিতে আছেনঃ আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুন নূর ভূঁইয়া,যুগ্ম আহ্বায়ক জাফর মিতা,তোফায়েল চৌধুরী,মাহবুবুর রহমান অনীক, ওসমান চৌধুরি, আলতাফ হোসেন,সাবির লস্কর ও ইসমাঈল খান আনসারী এবং সদস্য-সচিব আসেফ বারী টুটুল।
এছাড়া সদস্য মাহবুবুর রহমান চৌধুরী,আব্দুল খালিক লালু, আব্দুন নূর,অ্যাডভোকেট এম এ কাইয়ুম,অ্যাডডভোকেট হারিসউদ্দিন আহমদ,গোলাম কবীর জহীর,এ বি এম ওসমান গণি, লুৎফর রহমান,ফিরোজ হাসান মিলন,আব্দুল কাদির লিপু,শাহজাহান সাজু, এস এম ইকবাল, হাবিবুর রহমান হাবিব, রোকসানা হাবীব,এ বি এম খায়রোল আলম,এম এ করিম,মোস্তাক হোসেন বাবুল,কাশেম চৌধুরী,উত্তম ডাকুয়া, শক্তি গুপ্তা,কান্তা হোসেন,শামসুন্নাহার,শমসের আলী,গোলাম মোহাম্মদ কামাল,ফেরদৌস ওয়াহিদ,মোস্তাক আহমেদ, রুবেল আহমেদ,শুভঙ্কর গাঙ্গুলি,জেসমীন আকতার,রোজি আহমেদ,সুজাতা সরকার,ফয়জুল্লাহ নাঈম,কাজী আব্দুল আওয়াল,শফিউল আলম,মমিন উদ্দিন,গিয়াস উদ্দিন, শামসুন্নাহার,রবিউল হক,অ্যাডভোকেট হানিফ,কামরুজ্জামান বাচ্চু,আমির হামজা,ফারজিন স্বর্ণা,টিপু সুলতান,ফরিদ আহমেদ,শামীম আহমেদ,শাহজাহান,জামালউদ্দিন,আব্দুল হাই,আবেদ আলী এবং বদরুল আলম।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন,সাবেক এমপি শহিদুর রহমান ও লিয়াকত আলী,সৈয়দ শওকত আলী,গিয়াস মজুমদার, হাজী আব্দুর রহমান,আবু তালেব চৌধুরী চান্দু, আহমেদ শরিফ এবং আহমেদুজ্জামান।
এদিকে গত ৬ ডিসেম্বর সোমবার বাংলাদেশ সংবিধান সংরক্ষণ দিবস পালন করে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি। এতে দেখা যায়,জাতীয়পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আবদুর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর সাথে রয়েছেন,জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার,জাপার সহসভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহম্মেদ,সহ-সভাপতি ডাঃ সেলিম আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম,যুগ্ম সাংগঠনিক সম্পাদক মীর জাকির,যুব বিষয়ক সম্পাদক শফি আলম,কোষাধ্যক্ষ জ.এম. ইলিয়াছ,সমাজ কল্যাণ সম্পাদকআবুল কাসেম চৌধুরী।


