Friday, February 6, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home Uncategorized

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের ‘বঙ্গবন্ধু সম্মেলন’ অনুষ্ঠিত

November 27, 2021
in Uncategorized
Reading Time: 1 min read
0
0
0
SHARES
8
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গত ২০ নভেম্বর শনিবার অনলাইনে “বঙ্গবন্ধু সম্মেলন” অনুষ্ঠিত হয়।

সম্মেলনের শুরুতেই  যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের টাইটেল স্পন্সরে নির্মিত ‘ফিরে এসো বঙ্গবন্ধু’ সংগীত চিত্র প্রদর্শন করা হয়।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত “বঙ্গবন্ধু সম্মেলনে” বক্তারা বাংলাদেশে সাম্প্রদায়িকতা ও দুর্নীতির নির্মূল না করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়ার সঞ্চালনায় স্মারক বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ এবং প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ডঃ আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন এন আর বি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ও রাশিয়া বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক তমাল পারভেজ, কানাডা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া, যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি  বীর মুক্তিযোদ্ধা  লোকমান হোসেন, যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি সাংবাদিক  মোহাম্মদ মকিস মনসুর, যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এম আলিমুজ্জামান এবং অস্ট্রেলিয়া বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা মোঃ মুনীর হোসেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অধুনালুপ্ত বাংলা পত্রিকা সাপ্তাহিক প্রবাসীর সম্পাদক প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ তার স্মারক বক্তৃতায় বলেন বাংলাদেশ রাষ্ট্র এবং বাংলাদেশ রাষ্ট্রের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ও অভিন্ন।  বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি সোনার বাংলার, যেখানে একটি ন্যায় সমাজ প্রতিষ্ঠিত থাকবে, একটি অসম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠিত থাকবে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যাবস্থা থাকবে। সেই বাংলাদেশ যদি আমরা দেখতে পাই, তাহলেই বঙ্গবন্ধুর প্রতি আমাদের যথাযত সম্মান প্রদর্শিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ডঃ আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন বঙ্গবন্ধু যে কত বড় হৃদয়ের মানুষ ছিলেন তা আমরা বুঝতে পারি তার কিছু  কিছু কর্মকাণ্ডে। বঙ্গবন্ধু একবার বলেছিলেন, আমি তোদেরকে হয়ত কিছু দিতে পারিনি, কিন্তু একটি সবুজ পাসপোর্ট আর একটি পতাকা দিয়ে গেলাম – এই দুটো দিয়েই তোরা মাথা উঁচু করে চলতে পারবি।

সম্মেলনে যুক্তরাজ্য, কানাডা এবং যুক্তরাষ্ট্রে লুকিয়ে থাকা যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশের ফেরৎ পাঠানোর লক্ষ্যে যৌথ উদ্দ্যেগ গ্রহণের প্রস্তাব করা হয়। বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা ‘আমাদের বঙ্গবন্ধু ছিলেন’ পাঠ করেন বঙ্গবন্ধু পরিষদ বৃহত্তর ওয়াশিংটনের সভাপতি দস্তগীর জাহাঙ্গীর। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান, ফোবানা চেয়ারম্যান ও ইউএসএ কমিটি ফর সেকুলার এন্ড ডেমোক্রেটিক বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা এম এ সালাম, বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়ার উপদেষ্টা মোমিনুল হক বাচ্চু ও সাধারণ সম্পাদক রানা মাহমুদ, বঙ্গবন্ধু পরিষদ বৃহত্তর ওয়াশিংটনের উপদেষ্টা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রাক্তন সিনিয়র প্রসিকিউটর অমর ইসলাম, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শেখ আতিকুল ইসলাম, অধ্যাপক শাহদাত হাসান, যুক্তরাজ্য থেকে মোস্তফা কামাল বাবলূ প্রমুখ। সম্মেলনে আরও সংযুক্ত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ মিশিগানের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আহাদ আহমদ, শাখাওয়াত আলী, অধ্যাপক ডঃ রাজীব, জামাল আহমদ খান প্রমুখ।

 

Related Posts

Uncategorized

March 8, 2022
13
Uncategorized

টুকু-মুনির পরিষদের কমিটি গঠনের ঘোষনা। জেবিবিএর তিনটি কমিটি !

February 11, 2022
6
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version