সন্ধান২৪.কমঃ আমেরিকার স্বাধীনতা দিবস ছিল গত ৪ জুলাই । সে উপলক্ষে সপ্তাহান্ত জুড়েই ছিল আনন্দ উৎসব। কিন্তু তার মধ্যেও শিকাগোয় অব্যাহত বন্দুকবাজের হামলা।

যুক্তরাষ্ট্রে শুক্রবার থেকে রোববার পর্যন্ত ৭২ ঘণ্টায় কমপক্ষে ১৫০ জন গুলিতে নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ছিল ৪ জুলাই। এ উপলক্ষ্যে সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশটির কোথাও হয়েছে প্যারেড, কোথাও আতশবাজি ফোটানো হয়েছে। আবার কোথাও চলেছে গুলি। এএফপি, সিএনএন।সপ্তাহান্তে ওই শহরে আলাদা আলাদা ঘটনায় বন্দুকবাজদের গুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৪ জন।

যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান গান ভায়োলেন্স আর্কাইভ জানিয়েছে, স্বাধীনতা দিবস পালনের উৎসবের তিন দিনে কমপক্ষে ৪০০টিরও বেশি স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে। খবরে বলা হচ্ছে, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শুক্রবার থেকে গোলাগুলির ঘটনা বেড়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির তৃতীয় বৃহত্তম শহর শিকাগোয় সম্প্রতি সহিংসতার পরিমাণ বেড়েছে। ২০২০ সালে সেখানে হত্যার ঘটনা ঘটেছে ৭৭৪টি। বিগত দুই দশকের মধ্যে এমন সহিংসতার বছর গেছে মাত্র দুটি। এছাড়া সংখ্যা বিবেচনায় শিকাগোর হত্যাকাণ্ডের পরিমাণ নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের মোট হত্যাকাণ্ডের সংখ্যার সমান।

বন্দুকবাজেরা শহর জুড়ে কমপক্ষে ১০০ জনের উপর গুলি চালিয়েছে । যাঁদের মধ্যে পাঁচটি শিশু ও দু’জন পুলিশ অফিসারও রয়েছেন। আমেরিকা জুড়ে মোট ৪০০ জনের উপর গুলি চলেছে এই সপ্তাহান্তে। যাঁর মধ্যে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৫০ জন।
একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে আমেরিকার তৃতীয় বৃহত্তম এই শহরে বন্দুকবাজদের হাতে প্রাণ হারান মোট ৭৭৪ জন। আর স্বাধীনতা দিবসের এই চার দিনের ছুটিতে মারা গিয়েছিলেন ১৭ জন। যা গত দু’দশকের মধ্যে শিকাগোর ইতিহাসে সবচেয়ে ‘ধ্বংসাত্মক সময়’। গত বছরের অভিজ্ঞতা থেকেই এ বছরের হিংসা সামলানোর জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছিল পুলিশ ও প্রশাসন। তাও আটকানো গেল না হানাহানি। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত গুলিবিদ্ধ হয়েছেন বহু বাসিন্দা। তাদের মধ্যে পাঁচটি শিশুর অবস্থা সঙ্কটজনক বলে জানাচ্ছে পুলিশ।


