Thursday, October 1, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

রোমে বাংলাদেশের দূতাবাস সর্বচ্চো রেমিট্যান্স প্ররেণকারীদের সম্মাননা প্রদান করলো

December 24, 2021
in আন্তর্জাতিক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
18
VIEWS
Share on Facebook

সন্ধান ২৪.কমঃ আর্ন্তজাতিক অভিবাসী দিবস-২০২১ উপলক্ষে ইতালির রােমে বাংলাদেশ দূতাবাস দুজন মহিলাসহ ৬ জন প্রবাসী বাংলাদেশী এবং ১ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে “রেমিট্যান্স পুরস্কার” প্রদান করছে।

 সোমবার (২০ ডিসেম্বর ) বিকেল ৫ টায় দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। ইতালি থেকে বাংলাদেশ জুলাই ২০২০ থকেে জুন ২০২১ সময়ের মধ্যে র্সবোচ্চ রমেট্যিান্স প্ররেণকারী হিসেবে তাঁদেরকে এ পুরস্কার প্রদান করা হয়। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত  মোঃ শামীম আহসান এ পুরস্কার বিতরণ করেন।

দূতাবাস আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল, দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এর বাণী পাঠ, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ। আলোচনা সভার শুরুতে দূতাবাসের কাউন্সেলর (শ্রমকল্যাণ) মোঃ এরফানুল হক প্রবাসীদের অধিকার রক্ষা, তাদের কল্যাণ এবং বৈধপথে রেমিট্যান্স প্রেরণে প্রবাসীদের উদ্বুদ্ধকরণে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহসহ দূতাবাসের ভূমিকার উপর একটি প্রতিবেদন পেশ করেন। রেমিট্যান্স পুরস্কার প্রাপ্তদের মধ্যে উক্ত অনুষ্ঠানে সশরীরে উপস্থিত দুজন এবং ডিজিটাল মাধ্যমে যুক্ত পাঁচজন বক্তব্য প্রদান করেন। তাঁরা এ স্বীকৃতি প্রদানের জন্য দূতাবাসকে আন্তরিক ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূত আহসান তাঁর বক্তব্যে পুরস্কার প্রাপ্তদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানান এবং সেই সাথে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রবাসী সকল বাংলাদেশীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। রাষ্ট্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উল্লেখ করেন যে, ২০২১ বছরটি মুজিববর্ষ (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদ্‌যাপন) এবং বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীর কারণে খুবই তাৎপর্য্যপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে তিনি “প্রবাসী-বান্ধব সরকার” উল্লেখ করে এবারের প্রতিপাদ্য (theme) “শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা”- কে সামনে রেখে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। আহসান বৈধ অভিবাসনের পক্ষে বাংলাদেশ সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি আরো বলেন, করোনা মহামারীর কারণে বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশীদের দেশে ফেরত আনা এবং চাকুরি হারানো ক্ষতিগ্রস্ত প্রবাসীদেরকে বাংলাদেশ সরকারের আর্থিক সাহায্য প্রদানের বিষয়টিও উল্লেখ করেন। ইতালি প্রবাসীদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত আরো বলেন, পাসপোর্ট সংক্রান্ত সমস্যা সমাধান এবং অন্যান্য সেবার মান বৃদ্ধি করার জন্য দূতাবাস আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
২০২১ সালের “রেমিট্যান্স পুরস্কার” প্রাপ্তরা হলেন: ব্যক্তি ক্যাটাগরি (পুরুষ) জনাব মোহাম্মদ জাহাঙ্গীর ফরাজী, জনাব কার্ত্তিক চন্দ্র ঘোষ, জনাব শাহাজালাল মিলন, জনাব রায়হান মোহাম্মদ উদ্দিন রাসেল এবং ব্যক্তি ক্যাটাগরি (মহিলা) মিসেস হাবিবা কবির, মিসেস মেহেনাস তাব্বাসুম। প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ‘বাংলা এসআরএল’  ।

 

 

Related Posts

আন্তর্জাতিক

 ‘তাড়াহুড়ো নেই, সময় হলে ঠিকই দিল্লি সফরে আসবেন তারেক’! হাই কমিশনার দীনেশ

September 29, 2026
3
আন্তর্জাতিক

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাষ্ট্রে ধর্ম-বর্ণ দলমত নির্বিশেষে সবাই নিশ্চিন্তে

September 24, 2026
4
No Result
View All Result

Recent Posts

  • এবার কার হাতে উঠছে শান্তির নোবেল ? ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কি কী পুরস্কার পাচ্ছেন !
  • দুর্গাপুজোয় আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেকের, বাড়ল ছুটিও
  • যুক্তরাষ্ট্রের মিশিগানে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে বাবার মর্মান্তিক মৃত্যু
  •  ‘তাড়াহুড়ো নেই, সময় হলে ঠিকই দিল্লি সফরে আসবেন তারেক’! হাই কমিশনার দীনেশ
  • বাংলাদেশে গোবিন্দগঞ্জে সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে পালিত হলো তথ্য অধিকার দিবস

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version