সন্ধান২৪.কম : লাদাখের পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে। একদিকে সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে ধরা পড়ছে গালওয়ান উপত্যকায় নিজেদের গতিবিধি বাড়াচ্ছে চীন। অন্যদিকে, সেখানে প্রস্তুতি শেষ করে ফেলেছে ভারতও। রোববারও লাদাখের আকাশে ভারতীয় যুদ্ধবিমানের মহড়া হয়েছে। বিশ্লেষকদের মতে, ভারত হয়তো চীনকে এই বার্তা দিতে যাচ্ছে যে, তারা সবকিছুর জন্য প্রস্তুত রয়েছে। সংবাদসূত্র :এবিপি নিউজ
প্রয়োজন হলে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর সেনা মোতায়েনেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে এসব বিমান। ভারতীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ওই এলাকায় হামলা হলে সীমান্তসংলগ্ন ছাউনিগুলোর গুরুত্ব সবচেয়ে বেশি। তাই তাদের ওপরই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রাথমিক ধাক্কাটা তাদেরই সামলাতে হবে। এরপরই পেছনে ছাউনি থেকে সহায়তা পাবে তারা। এক উইং কমান্ডার জানিয়েছেন, সব ধরনের প্রতিকূল অবস্থার জন্য ভারতীয় বিমানবাহিনী তৈরি আছে। সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছেন তারা। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে যুদ্ধ পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিমানবাহিনী। তাই তাদের শতভাগ তৈরি থাকতে হচ্ছে।