সন্ধান২৪. কম : এবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মো. জামাল হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় । নিহত ওই যুবকের বাড়ি নবীনগরের বিদ্যাকুট ইউনিয়নের সেলিমনগর গ্রামে।
বিস্ফোরণে গুরুতর আহত হওয়ার পর একটি হাসপাতালের আইসিউতে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার দুপুরে জামাল মৃত্যুর কোলে ঢলে পড়ে। সেলিমনগর গ্রামের মো. দুধ মিয়ার ছেলে জামাল হোসেন প্রায় তিন বছর পূর্বে কম্পানি ভিসায় লেবাননে যায়। সেখানে সে ভালোভাবেই চাকরি করছিল।
কিন্তু গত ৪ আগস্ট বৈরুত বন্দরের পিৎজা শপে কাজ করার সময় আকস্মিক এক শক্তিশালী বিস্ফোরণে সেখানকার পিৎজা শপ সম্পূর্ণ লন্ডভন্ড হয়ে যায়। ওই বিস্ফোরণে জামাল হোসেন কর্মরত অবস্থায় গুরুতর আহত হয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বৈরুতের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে দীর্ঘ ২১ দিন চিকিৎসা নেওয়া অবস্থায় মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় আড়াইটার দিকে জামাল মৃত্যুর কোলে ঢলে পড়ে।


