প্রকাশ্যে এসেছে আরও ভুক্তভোগী, ২ নারীকে নিয়ে ভ্রমণসূত্রে দাম্পত্য কলহ! তিন স্ত্রীকে নিয়ে মুখরোচক কাহিনী । সব মিলে তার বিরুদ্ধে হটলাইনে ১৫১ অপকর্ম ও ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।মিডিয়ার অনেক বড় রুই-কাতলার সাথে সম্পর্কের তথ্য মিলেছে।
অনেক ভুক্তভোগী অনেক দিন নিরব থাকার পর নানা অভিযোগ নিয়ে সামনে আসছেন । সাহেদের সঙ্গে মিডিয়ার অনেক বড় রুই-কাতলার সাথে সম্পর্কের তথ্য মিলেছে। এর মধ্যে দুই নারীকে নিয়ে বিদেশ ভ্রমণের কারণে তাঁদের দাম্পত্য কলহ তৈরি হয় বলেও তথ্য মিলেছে। সেই সব মিডিয়ার ব্যক্তিরা এখনও সাহেদকে বাঁচাতে বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে যাচেছ্ন। আবার অনেক মিডিয়া তার অপকর্মের সংবাদ প্রকাশ না করে নিরব ভূমিকা পালন করছেন।
সাহেদের তিন স্ত্রী এবং কয়েকজন সুন্দরী বান্ধবীসহ ব্যক্তিগত জীবন নিয়ে মুখরোচক আলোচনা চলছে । তবে সব কিছু ছাপিয়ে তদন্তকারীদের সামনে হাজির হচ্ছেন নতুন নতুন ভুক্তভোগী। তাঁরা জানাচ্ছেন হয়রানি ও প্রতারণার দুঃসহ অভিজ্ঞতা। এদিকে রিজেন্ট হাসপাতালে অভিযানের ঘটনায় দায়ের করা মামলার (যে মামলায় রিমান্ডে রয়েছেন সাহেদ) তদন্তভার গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছ থেকে র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিবি ও র্যাবের সূত্র জানায়, সাহেদকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যসূত্রে অভিযান চালিয়ে জাল টাকা, মাদক, চেক, গাড়িসহ আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি অভিযানে গিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে। সূত্র জানায়, গত ১৭ জুলাই চালুর পর গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত র্যাবের হটলাইনে ১৫১টি অভিযোগ এসেছে। এই হটলাইনের নম্বর ০১৭৭৭৭২০২১১, ই-মেইল rabhq.invest@gmail.com
তদন্তকারীরা সাহেদ করিমের বিরুদ্ধে র্যাবের হটলাইনে ১৫১টি অভিযোগ পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নিতে শুরু করেছেন । র্যাবের হাতে সাহেদের ১২ কোটি টাকা আত্মসাতের তথ্য-প্রমাণও এসেছে বলে জানা গেছে। গত সোমবার রাতে উত্তরা পশ্চিম থানায় ৭৬ শ্রমিক-কর্মচারীর করোনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে মামলা করে মেট্রো রেলের নির্মাণকাজে জড়িত একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ নিয়ে গতকাল মঙ্গলবার পর্যন্ত সাহেদের বিরুদ্ধে ৬৬টি মামলার তথ্য পাওয়া গেছে।
গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ আদেশ দেওয়া হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ কালের কণ্ঠকে বলেন, ‘এখন পর্যন্ত দেড় শ ভুক্তভোগী আমাদের হটলাইনে অভিযোগ করেছেন। আমরা ১২ কোটি টাকা আত্মসাতের তথ্য পেয়েছি। অভিযোগ যাচাই করে ভুক্তভোগীদের আইনগত সহায়তা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। হটলাইন আরো দুই দিন, অর্থাৎ মোট পাঁচ দিন চালু থাকবে।’
উত্তরা পশ্চিম থানার ওসি তপন কুমার সাহা বলেন, মেট্রো রেল নির্মাণের কাজ করছে এমন একটি সাবকন্ট্রাক্টর প্রতিষ্ঠানের পক্ষ থেকে সোমবার রাতে রেজাউল করীম নামের এক ব্যক্তি বাদী হয়ে সাহেদসহ চারজনের বিরুদ্ধে সর্বশেষ মামলা করেন। বাদী রেজাউল বলেন, রিজেন্ট হাসপাতাল থেকে ৭৬ জন শ্রমিকের করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে। এখন জানা যাচ্ছে তাদের দেওয়া রিপোর্টগুলো ভুয়া ছিল।
গত ৬ জুলাই উত্তরায় রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত হাসপাতালটির আট কর্মীকে আটক করেন। ওই দিনই উত্তরা পশ্চিম থানায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনকে আসামি করে মামলা করে র্যাব। ১৬ জুলাই আদালত সাহেদ ও এমডি মাসুদ পারভেজের ১০ দিন এবং জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম শিবলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল পর্যন্ত ডিবির হেফাজতে থাকা এই তিন আসামিকেই র্যাব হেফাজতে নেবে বলে জানা গেছে।


