Wednesday, February 11, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বিনোদন

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ঝুঁকছেন বড় তারকারা

June 29, 2020
in বিনোদন
Reading Time: 1 min read
0
0
0
SHARES
3
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম :  চলমান করোনা মহামারি পুরো চলচ্চিত্র শিল্পকেই মহামন্দায় ফেলে দিয়েছে। নতুন সিনেমা প্রযোজনা তো দূরের কথা প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় মুক্তি পাচ্ছে না কোনো সিনেমা। কাজের অভাবে বেকার হয়ে পড়ছেন চলচ্চিত্রকর্মীরা। এ  অবস্থায় অনেকেই বিকল্প চিন্তা করছেন। এরই ধারাবাহিকতায় অনেকেই কাজ করছেন ছোটপর্দায়। টিভি নাটক কিংবা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করছেন কেউ কেউ। সম্প্রতি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করছেন বড় পর্দার অনেক তারকা। 
২৯ মে ‘বিদ্যা সিনহা মিম’-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কানেকশন’। রায়হান রাফির পরিচালনায় অভিনয়ের পাশাপাশি এর গল্পভাবনা ও আবহ সংগীত করেছেন তাহসান খান। অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও তাহসান খান। এই ছবির ভাবনাও তাহসানের। গল্প লিখেছেন মাসুদুল হাসান। চলচ্চিত্রটি মিমের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রযোজিত। ১৮ মিনিটের এই ছবি আলোচনার জন্ম দিয়েছে। দর্শকমহলেও পেয়েছে ব্যাপক সাড়া।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে  হাজির হচ্ছেন নায়িকা আইরিন। তসলিমা নাসরিনের প্রেমের কবিতা ধরে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এতে দেখা যাবে ‘ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত’ নামের এ কবিতাটি আবৃত্তি করছেন আইরিন। অভিনেত্রী আশনা হাবিব ভাবনার গল্পে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন নির্মাতা অনিমেষ আইচ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ‘একা’। পরিচালনার পাশাপাশি ‘একা’র চিত্রনাট্য লিখেছেন অনিমেষ আইচ নিজেই। এতে ভাবনাসহ অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ ও রুনা খান। ‘আলো আসবেই’ নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। চলচ্চিত্র নির্মাণে হাত দেন দেবাশীষ বিশ্বাস। যেখানে অভিনয় করেন সিনেমার বড়পর্দার ১২ তারকা। এদের মধ্যে আছেন ইমন, মাহিয়া মাহী, ববি হক, বাপ্পি চৌধুরী, সাইমন সাদিক, জায়েদ খান, মিশা সওদাগর, অমিত হাসান, আঁচল, তমা মির্জা ও শাহরিয়াজ। চলচ্চিত্রটির পরিকল্পনার সঙ্গেও যুক্ত ছিলেন অপু বিশ্বাস।  ভারতের কলকাতার জনপ্রিয় নির্মাতা রিঙ্গো ব্যানার্জি করোনা সচেতনতা নিয়ে তৈরি করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আই উইল ওয়েট’। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন ২৭ অভিনেতা। যার বাংলাদেশের একমাত্র অভিনেতা শাহেদ শরীফ খান। অভিনয় প্রসঙ্গে শাহেদ বলেন, রিঙ্গো দাদার সঙ্গে অনেক আগে থেকেই আমার পরিচয়। গত বছর তার পরিচালনায় কলকাতায় সেনাপতি নামের একটি চলচ্চিত্রেও অভিনয়ের সুযোগ পাই। অনিমেষ আইচ তার নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য নির্মাণ করেন মনস্তাত্ত্বিক গল্প নির্ভর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অ্যান এসকেপিস্ট’। ১০ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রযোজনা, পরিচালনা, কাহিনী, চিত্রনাট্য ও নির্মাতা অনিমেষ আইচ। এতে অভিনয় করেছেন দীপক সুমন, ফকরুজ্জামান, নূরন্নাহার বেবী, শিশুশিল্পী নৈঋতা ও রুসমিলা। অভিনেত্রী এবং মডেল রাফিয়াত রশিদ মিথিলা অভিনয় করেছেন ‘দ্য ফরগটেন ওয়ান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। এ চলচ্চিত্রটির গল্পের কারিগর অভিনেতা ইরেশ যাকের। আর এতে মিথিলার সঙ্গে অভিনয় করেছেন মেয়ে আয়রা। এছাড়া ইন্দো-বাংলাদেশের ছোট ছবি ‘দূরে থাকা কাছের মানুষ’ এ অভিনয় করেছেন মিথিলা। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের রাফিয়াত রশিদ মিথিলা ও কলকাতার বিক্রম চট্টোপাধ্যায়। সম্প্রতি ছয়জন স্বাধীন নির্মাতার নির্মিত ৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে ‘টঙ-আইসোলেশন ডায়েরি’ নামে সিরিজ প্রকাশ করেছে টঙঘর টকিজ। ঘরবন্দি সময়ের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার গল্প উঠে এসেছে ৬টি শর্টফিল্মেই।

Continue Reading

Related Posts

বিনোদন

১১০ বিয়ে, জন্ম দেন কন্যার, ৩২ বছর সংসার করে ১৪২-এ প্রয়াত হলেন সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি

January 14, 2026
9
বিনোদন

বাংলাদেশী সিনেমা ‘বলী’ অস্কারে লড়বে

October 2, 2024
4

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version