সন্ধান২৪.কমঃ ৭৫টি পুরভোটের নির্বাচনে ৭৪টিতে জয় পেয়েছে রাজ্যের ক্ষমতাশীন ওয়াইএসআর কংগ্রেস পার্টি (ওয়াইএসআরসিপি)। সেইসঙ্গে ১২টি পুরনিগমের মধ্যে ১১টিই তাদের দখলে গিয়েছে। বিধানসভা ভোটের মতো পুরভোটেও জয়ের ধারা অব্যাহত রাখল জগন্মোহন রেড্ডি দল। রাজ্যের প্রধান বিরোধী দল টিডিপি এবং বিজেপি সহ অন্যান্যরা কোনও প্রতিরোধই গড়ে তুলে পারেনি। গত ১০ মার্চ ওই পুরসভাগুলিতে ভোট নেওয়া হয়। রবিবার সকাল ৮টা থেকে গণনা শুরু হয়। গণনা যত এগতে শুরু করে ততই জগন্মোহনের দলের জয়ের ছবিটা পরিষ্কার হতে থাকে। একের পর পুরসভা থেকে ওয়াইএসআরসিপি প্রার্থীদের জয়ের খবর আসতে থাকে। প্রায় ৮০ শতাংশ আসনও দখল করে জগন্মোহনের দল। ৪৯০টির বেশি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তারা। ২০২৪ সালের বিধানসভা ভোটের কথা বিবেচনা করে জন সেনা পার্টির (জেএসপি) পবন কল্যাণের সঙ্গে জোট করে প্রার্থী দিয়েছিল গেরুয়া শিবির। কিন্তু তাদের একপ্রকার খালি হাতেই ফিরতে হয়েছে। জগন্মোহন সরকারের জয়ের পিছনে অবশ্য রাজনৈতিক হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি ও টিডিপি। বহু ওয়ার্ডের প্রার্থীকে জোর করে মনোনয়ন তুলে নিতে বাধ্য করা হয়েছে বলে তাদের অভিযোগ। যদিও বিরোধীদের সব অভিযোগ উড়িয়ে দিয়েছে ওয়াইএসআরসিপি।
অন্ধ্রে বিশাল জয় জগন্মোহন রেড্ডি,খালি হাতে বিজেপি
-
by admin

- Categories: ভারত-পাকিস্থান
Related Content
বিহারে মন্দিরের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু আট মহিলার! আহত বেশ কয়েকজন
By
Sanjibon Sarker
March 31, 2026
সমুদ্রে তলিয়ে গেলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল
By
Sanjibon Sarker
March 29, 2026