অস্ট্রেলিয়া-পেরু কোয়ালিফাই ম্যাচ দেখতে ফুটবলপ্রেমীদের ঢল

কাতারে ফুটবল বিশ্বকাপের কোয়ালিফাই উত্তেজনাপূর্ণ ম্যাচে পেরুকে ট্রাইবেকারে হারিয়ে বিশ্বকাপ টিকিট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। কোয়ালিফাই ম্যাচেটি দেখতে ফুটবলপ্রেমীদের উপচেপড়া ঢল নামে কাতার আহমদ বিন আলী স্টেডিয়ামে। পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশি ফুটবলপ্রেমীরা, খেলাটি উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন প্রবাসী বাংলাদেশিরা।

ফিফা ফুটবল কাতার বিশ্বকাপের কোয়ালিফাই উত্তেজনা পূর্ণ ম্যাচে পেরুকে ট্রাইবেকার হারিয়ে বিশ্বকাপ টিকেট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ৩০তম দেশ হিসেবে কাতার বিশ্বকাপ খেলার টিকিট পেল অস্ট্রেলিয়া।

কাতার আহমদ বিন আলী স্টেডিয়ামে কোয়ালিফাই ম্যাচেটি দেখতে ফুটবলপ্রেমীদের ঢল নামে স্টেডিয়ামে। পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশি ফুটবলপ্রেমীরা, খেলাটি উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন প্রবাসীরা। ট্রাইবেকারে অস্ট্রেলিয়া জয়লাভ করায় খুশি অস্ট্রেলিয়ান নাগরিকরা।

রাশিয়া-ইউক্রেনে যুদ্ধের কারণে কোয়ালিফাই ম্যাচগুলো নির্ধারিত সময়ে অনুষ্ঠিত না হওয়ায় বিশ্বকাপের আয়োজক দেশ কাতারে অনুষ্ঠিত হচ্ছে বাকি ম্যাচগুলো। আজ একই ভেন্যুতে নিউজিল্যান্ড ও কোস্টারিকার কোয়ালিফাই ম্যাচ অনুষ্ঠিত হবে।

Exit mobile version