
সন্ধান২৪.কম: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশনের অপরাধে জ্যাকসন হাইটস এলাকার ইত্যাদি রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছে নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য সম্মত খাদ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করে স্বাস্থ্য বিভাগ। নিরাপদ খাদ্য বিষয়ে হোটেল রোস্তরাগুলোতে গিয়ে খাদ্য পরিবেশন, প্রস্তুতকরণ এর যে কোন পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে না পারলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। তারই অংশ হিসেবে গত ১১ আগষ্ট নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজা লাগোয়া ইত্যাদি রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
তবে কোন কোন অভিযোগের জন্য এই রেস্টুরেন্টটি বন্ধ করা হলো,সন্ধান২৪.কম তার কোন তথ্য যাচাই করে দেখে নাই।
ইত্যাদি রেস্টুরেন্ট বন্ধ হওয়ার পর অনেকেই সোসাল মিডিয়ায় মন্তব্য করেছেন। পাঠকদের উদ্দেশ্যে তার কয়েকটি তুলে ধরা হলো:
রেজা রহমান লিখেছেন,”আমাদের এখন কি হবে!! আমরা এখানে সব সময় খেতাম! তার মানে ইত্যাদির ভেতর অনেক অনেক ইত্যাদি ছিল!!”
ইমন চৌধুরী মন্তব্য করেছেন, “আমি একদমই অবাক হইনি। ওরা যেভাবে খাবারগুলো রাখে, আমি অনেকবার সেই খাবারের ওপর মাছি বসতে দেখেছি। একটি রেস্টুরেন্টের ক্ষেত্রে খাবারের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত।”
জয় তুর্য্য চৌধুরী-“এভাবে নিয়মিত ইনস্পেকশন করলে বেশিরভাগ বাংলাদেশি রেস্টুরেন্ট বন্ধ করতে হবে। এত নোংরা ভাবে খাবার পরিবেশন, রান্না করে। আর রেস্টরুমের অবস্থা ভয়ংকর! দুর্গন্ধ! মনে হয় বস্তিবাসীদের বাথরুম!!!”
লুনা খান-“ওদের কর্মচারীদের ব্যবহার ও অত্যন্ত খারাপ।”
শারমিন আকতার মন্তব্য করেছেন-“৯৫./. বাংলাদেশী রেষ্টুরেন্টে ভাসী পঁচা খাবার বিক্রি করে। এবং খাবারের মান অনুসারে বেশী টাকা রাখে।”
ইত্যাদি রেস্টুরেন্ট সহ জ্যাকসন হাইটসের অন্যান্য রেষ্টুরেন্টে অতি–অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ও উৎপাদন করা নিয়ে খদ্দেররা লাগাতার অভিযোগ করলেও মালিকরা তা ‘থোরাই কেয়ার’ করে দিব্বি তাদের ব্যবসা চালিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া যায়।
( নিউইয়র্কের Jackson Heights এ NYC Health Department বাংলাদেশী “ইত্যাদি রেস্টুরেন্ট”কেন বন্ধ করে দিয়েছে? বিস্তারিত…
NYC Health Code §3.05 এবং §3.17—এই দুটিই মূলত NYC Department of Health (DOHMH)-এর
►Order/notice মেনে না চলা এবং
►সেই notice/order-এর সঙ্গে আচরণ সম্পর্কিত Violation.
বর্তমান NYC Health Code ও penalty schedule 2026 সালের বর্তমান নিয়ম অনুযায়ী।
NYC Health Code §3.05 — কী?
►সহজ ভাষায়ঃ
DOHMH, Board of Health বা Health Commissioner কোনো official order দিলে
সেটি না মানলে §3.05 violation হতে পারে।
আইনের ভাষায় §3.05(a)-তে বলা হয়েছে—কেউ Board, Commissioner বা Department-এর কোনো order লঙ্ঘন করতে পারবে না।
►উদাহরণ হিসেবেঃ
* Health Department কোনো property/business-কে নির্দিষ্ট health hazard ঠিক করার order দিলো।
* কোনো nuisance বা unsafe condition দূর করার নির্দেশ দিলো।
* নির্দিষ্ট সময়ের মধ্যে pest/rodent সমস্যা দূর করতে বললো।
* Department-এর order অনুযায়ী কোনো corrective action নিতে বললো।
* কিন্তু owner/operator সেই order পালন করলেন না।
তাহলে §3.05 দেওয়া হতে পারে।
বর্তমান NYC penalty schedule-এ §3.05-এর description হলো “Failing to comply with Department, Board of Health or Commissioner’s order” এবং standard penalty $1,000, default penalty $2,000। তথ্যসুত্র: বিধান চন্দ্র পালের টাইম লাইন)