সন্ধান২৪.কমঃ আজ ২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে অনুষ্টিত হতে যাচ্ছে চতুর্থ ‘বাংলাদেশ কনভেনশন ২০২২’।
হাজার বছরের ঐতিহ্যে লালিত বাংলার সংষ্কৃতি, সেই সংষ্কৃতিকে কিঞ্চিৎ তুলে ধরতে “চতুর্থ বাংলাদেশ সম্মেলন ২০২২” আয়োজন করা হয়েছে।
এই সম্মেলন সফল করতে চৌধুরী সারওয়ার হাসান এমডিকে আহ্বায়ক, আলমগীর খান আলমকে মেম্বার সেক্রেটারী, চেয়ারম্যান নুরুল আজিমকে চেয়ারম্যান এবং শাহীন চৌধুরীকে প্রেসিডেন্ট, মোশারফ মিয়াকে ভাইস প্রেসিডেন্ট, আহসান হাবিবকে চীফ কো-অডিনেটর এবং নুরুল আমিন বাবু, হাসান জিলানী, হেলাল মিয়াকে কো কনভেনর করে একটি কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে আগামী প্রজন্ম যারা আমেরিকান পতাকার পাশাপাশি তুলে ধরবে লাল সবুজের ভালবাসা বাংলাদেশের পতাকা। বাংলাদেশ সবচেয়ে বেশি দূরত্বে অবস্থিত উত্তর আমেরিকায় বসবাসকারী বাঙালীদের মধ্যে সামাজিক বন্ধন ও ভাতৃত্ববোধ সূদৃঢ় করার লক্ষ্যে প্রায় অর্ধযুগ পূর্বে প্রথম শুরু হয় বাংলাদেশ সম্মেলন। বর্ণাঢ্য এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন উপমহাদেশের নজরুল সম্রাজ্ঞী ফেরদৌস আরা, জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, রিজিয়া পারভীন, কনক চাঁপা, বাউল শিল্পী কালা মিয়া, সেলিম চৌধুরীসহ প্রবাসের একঝাক তারকা শিল্পী।
তিন দিনব্যাপী বাংলাদেশ সম্মেলনে কোন প্রবেশ মূল্য নেই এবং রয়েছে আকর্ষণীয় শাড়ি, কাপড়, জুয়েলারি এবং খাবার স্টল।


