আজ “বহ্নিশিখা” নাটক মঞ্চস্থ হবে নিউইয়র্কের জ্যামাইকায়

সন্ধান২৪.কম:  আজ নিউইয়র্কের জ্যামাইকায় রাজা রামমোহন রায়ের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত নাটক ‘ বহ্নিশিখা ’  পরিবেশন করা হবে।  

মেরিল‍্যান্ডের  নাট্য সংগঠন ‘ ক্যালচারাল ক্রিয়েশন মেরিল্যান্ড ’ সন্ধ্যা ৬:৩০টায় জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে (JPAC), তাদের নাটকটি মঞ্চায়ন করবে।

বহ্নিশিখা নাটকের রচনা ও পরিচলানা করেছেন অনুতোষ সাহা, শিল্প নির্দেশক দেবাঞ্জন বিশ্বাস ও কন্ঠ শিল্পী ও সঙ্গীত পরিচালনা করেছেন শেীনক চট্টোপাধ্যায়।

নাটকটি দেখার জন্য টিকেটের মূল্য রাখা হয়েছে ৫০ ও ২০ ডলার। মিলনায়তনে সরাসরিব অথবা নিচের এই অনলাইন ও  ফোন নম্বরে যোগাযোগ করে টিকেট সংগ্রহ করা যাবে। https://events.eventgroove.com/…/Bohnnisikha-The-Flame… এবং (908) 566-5033, (347) 772-6385, (347) 731-7250।

রাজা রামমোহন রায়ের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত নাটক ‘বহ্নিশিখা’। এতে সতীদাহ প্রথার (মৃত স্বামীর চিতায় বিধবাদের জীবন্ত দাহ করার ঐতিহাসিক প্রথা) বিরুদ্ধে তাঁর সাহসী সংগ্রাম এবং নারী অধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরা হয়েছে।

দুশো বছর আগের ইতিহাস ও বর্তমান সময়ের সাথে সংযোগকারী এক অসাধারণ গল্প, মঞ্চে সতীদাহের শৈল্পিক উপস্থাপনা, হৃদয়স্পর্শী সঙ্গীত ও নৃত্যশৈলী এবং চমৎকার ঐতিহাসিক পোশাক, মঞ্চসজ্জা ও আলোর সমন্বয়ে নির্মিত হয়েছে এই নাটক।

 

Exit mobile version