Sunday, November 22, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে বিশ্ময়কর রেকর্ড নিউ ইয়র্কের মহিলার

November 22, 2026
in নিউ ইয়র্ক, রকমারি
Reading Time: 1 min read
0
0

৩৪ সপ্তাহ অন্তঃসত্ত্বা অবস্থাতেই বিশ্বের অন্যতম দীর্ঘ ম্যারাথন শেষ করে রেকর্ড নিউ ইয়র্কের ডিয়েড্রা কিনের, ছবি: সংগৃহীত

0
SHARES
1
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম ডেস্ক : যে কোনও অসাধ্যই সাধন করতে পারেন একমাত্র মানুষ। সম্প্রতি একথা আরও একবার প্রমাণ করে দিলেন নিউ ইয়র্কের এক মহিলা। আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় বিশ্বের অন্যতম দীর্ঘ ম্যারাথন শেষ করে নতুন রেকর্ড গড়লেন ৩৮ বছরের ডিয়েড্রা কিন! একবছরে এনিয়ে সাতটি দীর্ঘতম ম্যারাথন শেষ করলেন ৩৮ বছরের ডিয়েড্রা কিন।

স্ফীতোদর নিয়ে তাঁর সেই দৌড় হাঁ করে দেখলেন সকলে। আর ডিয়েড্রা বলছেন, এটা নিজের ফিটনেসের পরীক্ষা ছিল তাঁর কাছে। এ এক অনন্য নজিরই বটে!

ডিয়েড্রা ও তাঁর স্বামী ব্রায়ান, ছবি: সংগৃহীত

নভেম্বরের গোড়ায় যখন নিউ ইয়র্ক সিটি ম্যারাথন শেষ করেন ডিয়েড্রা, তখন তিনি ৩৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা! দৌড়ের পোশাক নীলচে বেগুনি স্পোর্টস ব্রা আর কালো শর্টসের মাঝে তাঁর স্ফীতোদর যত না নজর কেড়েছে, তার চেয়েও বেশি আকর্ষণীয় ছিল ওই অবস্থায় তাঁর টানা দৌড়। শুরু থেকে শেষ পর্যন্ত কখনও ডিয়েড্রার শরীরে কোথাও ক্লান্তি ফুটে ওঠেনি! বরং বরাবর হাসিমুখে তিনি আর পাঁচজন প্রতিযোগীর পাশেই নিজের গতি বজায় রেখে ছুটেছেন।

নিউ ইয়র্কের ডিয়েড্রা কিন পেশায় একজন স্বাস্থ্যকর্মী। নার্সিংয়ের পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়ে কাউন্সেলিংও করান। সেইসঙ্গে ফিটনেস বজায় রাখতে নানা সময়ে আন্তর্জাতিক স্তরে ম্যারাথনে যোগ দেন ডিয়েড্রা। চলতি বছর তিনি সাত সাতটি ম্যারাথনে অংশ নিয়ে বড়সড় সাফল্যের মুখ দেখেছেন। তবে শেষটি তাঁর কাছে এবং ক্রীড়াজগতের কাছে একেবারে বিশেষ। নভেম্বরের গোড়ায় যখন নিউ ইয়র্ক সিটি ম্যারাথন শেষ করেন ডিয়েড্রা, তখন তিনি ৩৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা! দৌড়ের পোশাক নীলচে বেগুনি স্পোর্টস ব্রা আর কালো শর্টসের মাঝে তাঁর স্ফীতোদর যত না নজর কেড়েছে, তার চেয়েও বেশি আকর্ষণীয় ছিল ওই অবস্থায় তাঁর টানা দৌড়। শুরু থেকে শেষ পর্যন্ত কখনও ডিয়েড্রার শরীরে কোথাও ক্লান্তি ফুটে ওঠেনি! বরং বরাবর হাসিমুখে তিনি আর পাঁচজন প্রতিযোগীর পাশেই নিজের গতি বজায় রেখে ছুটেছেন। ম্যারাথনের ফিনিশিং পয়েন্টে এসে নিজেই নিজের সাফল্যে খুশি হয়ে উঠতে দেখা যায় ডিয়েড্রাকে।

ডিয়েড্রার রেকর্ড এই প্রথম নয়। চলতি বছর এনিয়ে সাতটি ‘ওয়ার্ল্ড ম্যারাথন মেজর’ অর্থাৎ বিশ্বের দীর্ঘতম ম্যারাথনগুলিতে অংশ নিয়েছেন তিনি। টোকিও, বস্টন, লন্ডন, সিডনি, বার্লিন, শিকাগোয় দৌড় শেষ করে এবার নিউ ইয়র্ক সিটির ম্যারাথনে নজির গড়লেন আট সপ্তাহের অন্তঃসত্ত্বা ডিয়েড্রা। পরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি স্বীকার করেছেন, যা করেছেন, তা খুব একটা স্বাভাবিক নয়। তবু নিজের ফিটনেস পরীক্ষা করতে ঝুঁকি নিয়েছিলেন আর তাতে সফল হয়ে আত্মবিশ্বাস আরও বেড়েছে। এও জানান, বিয়ের পর মোট ১১টি ম্যারাথনে অংশগ্রহণের জন্য চুক্তি সই করেছেন। এর মধ্যে বেশিরভাগটাই শেষ করে ফেলেছেন।

 

Continue Reading

Related Posts

নিউ ইয়র্ক

নিউ ইয়র্কে ১৬৮ বছরের চলা ঘোড়ার গাড়ির ঐহিত্যের অবসান, সিদ্ধান্ত  মেয়র মামদানির

November 22, 2026
3
নিউ ইয়র্ক

নড়াইলে সংখ্যালঘু ও আ.লীগের নেতা-কর্মীদের হত্যা, নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে আ. লীগের বিক্ষোভ

November 22, 2026
3

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version