আপনার আজকের রাশিফল

শনিবার । ৩ শ্রাবণ ১৪২৭। ১৮ জুলাই ২০২০। ২৬ জিলকদ ১৪৪

মেষ  ভর # ৬
ভেবে দেখবেন, ভয়টা মানুষ আপনা থেকেই পায়। আর, অতি বড় সাহসীকেও সাহসটা চেষ্টা করেই আনতে হয়। একদল লোকের স্বভাবই হচ্ছে অন্যদের অনাবশ্যক ভয় দেখানো। ওটা একটা বিকৃত মানসিকতা। মেষ একজন উত্কৃষ্ট নেতা। তিনি নিজে বুকে সাহস রেখে অন্যকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন। আর, সাহস মানেই তো জয়। আমি কি ভুল বললাম, প্রিয় মেষ? শুভ হোক!

বৃষ  ভর # ১
কিছু মানুষের চরিত্র হচ্ছে নেগেটিভ। কোনো কিছুরই ভালো দিক তাঁরা দেখেন না। খুঁত খুঁজে বেড়ানোই তাঁদের একমাত্র কাজ। তাঁদের কারও হাতে ঝকঝকে একটা এক হাজার টাকার নোট দিন। না দেখেই তাঁরা বলবেন, কে জানে এটা জাল নোট কি না! প্রিয় বৃষ, এঁদের দোষটা ধরিয়ে দিন। ওটা অভদ্রতা হবে না।

মিথুন  ভর # ৬
ভেবে দেখবেন, জীবনে আমরা যতটুকু ভয় পাই, তার বেশির ভাগই কিন্তু শেষ পর্যন্ত ঘটে না। এটা ভাবলে আপনার মনে কোনো ভয় থাকবে না, এ মুহূর্তে যদি কিছু থেকে থাকে। আশঙ্কা দিয়ে নয়, আশা ও বিশ্বাস দিয়ে মনটাকে জড়িয়ে রাখুন এবং ভালো থাকুন। সব সময়।

কর্কট ভর # ২
কারও নেগেটিভ, অর্থাৎ নেতিবাচক কথায় একেবারেই কান দেবেন না। তাহলেই আপনি ভালো থাকবেন। শুভ হোক আপনার আজ এবং আগামী!

সিংহ  ভর # ১
অনেক বছর আগে থেকেই আমি বলি, যা কিছুর শুরু আছে তার শেষও আছে। কাজেই আজকের এই দুঃসময়টাকেও শেষ হতেই হবে। স্রষ্টার নিয়মের ওপর বিশ্বাস রাখুন। কল্যাণ হোক আপনার,  প্রিয় সিংহ!

কন্যা  ভর # ২
আমি জ্যোতিষী হই আর যা-ই হই, কাউকে অযথা ভয় দেখিয়ে তার মনটাকে মেরে ফেলার অধিকার আমার নেই। অন্যকে উজ্জীবিত করাই আমার ব্রত, আমার দর্শন। তাই বলি, আলো এবং আনন্দের মধ্যে বাঁচুন। ভয়ে থরথর করে কাঁপবেন কেন? ওতে কোনো গৌরব নেই। জয় হোক আপনার, প্রিয় কন্যা।

তুলা  ভর # ২
কবিতায় আছে, ‘পাল তুলে দাও, ঝান্ডা ওড়াও সিন্দবাদ! এই ঝঞ্ঝায় হবে এ কিশতি দিগ্বিজয়ী।’ মহান তুলার প্রতি এটাই আজ আমার প্রধান বার্তা। শুভ হোক! জয় হোক!

বৃশ্চিক  ভর # ২
বৃশ্চিকের সাহসিকতা ও দৃঢ় মনোবল তাকে শ্রেষ্ঠ নেতার আসনটি উপহার দিয়েছে। প্রিয় বৃশ্চিক, বর্তমান সময়েও আপনি আপনার নেতৃত্ব দিয়ে সবাইকে পথ দেখাবেন, এই প্রত্যাশা আপনার কাছে আমার। কঠিন সময়ে নেতাকে অগ্নিপরীক্ষায় নামতে হয়। এটাই স্বাভাবিক। জয় হবে আপনার।

ধনু  ভর # ৯
ধনু নারী-পুরুষ খ্যাত তাঁদের সাহস এবং লক্ষ্যভেদী একাগ্রতার জন্য। এ দিয়ে সব অসাধ্য সাধন করা অবশ্যই সম্ভব। কথাটা মনে রাখুন। কল্যাণ হোক ধনুর।

মকর  ভর # ৩
যেমন কঠিন, তেমনই কোমল আপনার মন। খুব বিস্ময়কর এই সংমিশ্রণ। এই চরিত্র নিয়ে আপনি নিজে টিকে থাকেন এবং অন্যকেও টিকে থাকতে সাহায্য করেন। অতীতের মতো এখনো কথাটি আপনার জন্য প্রযোজ্য। জয় হোক, শক্তিমান মকর!

কুম্ভ  ভর # ৯
এখন যে পরীক্ষাটা চলছে, সেটা আপনার একার নয়। আর, জেনে রাখুন পাস করবেন বলেই পরীক্ষাটা আপনি দিচ্ছেন। কাজেই সারাক্ষণ জপতে থাকুন, পাস পাস পাস!

মীন  ভর # ৩
মীন রাশির অধীনে আছেন বহু বড় বড় নেতা। নেতা কখনো নিজের ছোট স্বার্থ নিয়ে ভাবেন না। অন্যকে সঙ্গে নিয়েই তিনি সংকট জয় করেন। আমরা নিশ্চয়ই মীন-এর ওপর আস্থা রাখতে পারি। মঙ্গল হোক!

Exit mobile version