সন্ধান২৪.কমঃ আফগানিস্তানে বন্যায় অন্তত ৮০ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যায় দেশটির বেশকয়েকটি প্রদেশে নিখোঁজ রয়েছেন আরো অনেকে।

গত কয়েকদিন ভারী বৃষ্টিপাতের জেরে দেশটির ১৭টি প্রদেশ কর্দমাক্ত পানিতে তলিয়ে গেছে। এতে ৭৫ জনের মৃত্যু হয়েছে। আফগানিস্তান টাইমসের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।

এছাড়া বন্যার তাণ্ডবে প্রায় আড়াই হাজার গবাদি পশুর মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন তামিম আজিমি। তিনি জানান, বন্যায় এখনো ১৫ জন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। ভারী বৃষ্টিপাতে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। এতে পথে নামতে হয়েছে অন্তত ৪৬০টি পরিবারকে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম আজিমি আরো জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্যের কাজ শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। তাদের কাছে খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।


