সন্ধান২৪.কম ঃ জাপানের প্রতিরক্ষামন্ত্রীর তথ্যে আবার কিমের মৃত্যু নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। ৭ জুনের পর রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়া কিমের কূটনৈতিক সংক্রান্ত বিভিন্ন চিঠিপত্র আদান-প্রদানের খবর দিলেও তার চেহারা দেখা যায়নি।
গত এপ্রিলে ২০ দিন জনসম্মুখের বাইরে ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সেই সময় গুঞ্জন উঠেছিল তিনি মারা গেছেন। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি প্রকাশ্যে আসেন পহেলা মে।
প্রতিরক্ষামন্ত্রী স্বীকার করেন যে, কিমের বিষয়ে আমেরিকা, জাপান ও অন্য দেশ তথ্য আদান-প্রদান করে। তাকে প্রশ্ন করা হয়েছিল, কিমের মারা যাওয়ার বিষয়ে কোনো তথ্য আছে কিনা। তখন তিনি জবাবে বলেন, গোয়েন্দা তথ্যের বিষয়ে তিনি বেশি কিছু বলতে পারছেন না। – ব্রিটিশ দ্য সান পত্রিকা


