আবুল হাসানাত আবদুল্লাহ রোগমুক্তির জন্য নিউইর্য়কে দোয়া মাহফিল বৃহত্তর বরিশালবাসীর

সন্ধান২৪.কম : সাবেক চীফ হুইপ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, মন্ত্রী  আবুল হাসানাত আবদুল্লাহ এর রোগমুক্তি কামনায়  দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে  বৃহত্তর বরিশালবাসী,যুক্তরাষ্ট্র।

বৃহস্পতীবার স্থানীয় সময় রাত ৮টায় জ্যাকসন হাইটসের একটি রেস্তরায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । বিশিষ্ট আলেম মাওলানা আবু জাফর বেগের পরিচালনায় দোয়া মাহফিলে বরিশালবাসী ছাড়াও নিউইর্য়কের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

আবদুল্লাহর রোগমুক্তি কামনা করে এরপর শুরু হয় আলোচনা অনুষ্ঠান । অনুষ্ঠানের আয়োজক নিউইর্য়ক সিটি যুব লীগের সভাপতি  খন্দকার জাহিদুল ইসলাম তার সূচনা বক্তব্যে বলেন,  আবুল হাসানাত আবদুল্লাহর সুস্থ্যতা, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বলেন, আবুল হাসানাত আবদুল্লাহ একজন গণমানুষের নেতা। তিনি প্রকৃতঅর্থে দেশ প্রেমিক একজন রাজনীতিক । এখনও মানুষের কল্যাণে তিনি নি:স্বার্থ  ভাবে কাজ করে যাচ্ছেন।

নুরুল আলম খানের সভাপতিত্বে  আলোচনায় অংশ গ্রহন করেন,মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি ও ফারুক হোসেন,    ছাত্র ইউনিয়নের সাবেক নেতা জাকির হোসেন বাচ্চু,  যুবলীগের আহ্ববায়ক  তরিকুল হায়দার চৌধুরী, বাংলাদেশ ক্লাবের সভাপতি  নুরুর আমিন বাবু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার, শেখ হাসিনা মঞ্চ’র সভাপতি জালাল উদ্দিন জলিল, ঝালকাঠি সমিতির সভাপতি মাও: বজলুর রহমান খান, বরিশাল সমিতির সভাপতি আলতাব হোসেন খান,,গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি মোল্রা মাসুদ,সৈয়দ গোলাম কিবরিয়া , মাহফুজুল হক হায়দার প্রমুখ।

 অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনজুর চৌধুরী,  মোহাম্মদ আলী সিদ্দিক, টি. মোল্লা, শাখাওয়াত হোসেন বিশ্বাস,আতাউর রহমান, নান্টু মিয়া, গোলাম মাওলা চৌধুরী,  শিবলী ছাদেক শিবলু, সুমন মাহামুদ,  সৈয়দ কিবরিয়া জামান, জেড এ জয়, খন্দকার জাহিদুল ইসলাম, এম. উদ্দিন আলমগীর,  নোভেল আমিন,  হেলাল মিয়া, মোশারফ, শহীদ প্রমুখ।

বৃহস্পতিবার সকাল ৯টায় স্কয়ার হাসপাতালে আবুল হাসানাত আবদুল্লাহর এনজিওগ্রাম সম্পন্ন হয় এবং তাৎক্ষণিক তাতে রিং বসানো হয়। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা যায়।

 

Exit mobile version