আবৃত্তি সন্ধ্যায় শ্রোতাদের সম্মোহিত করে রাখলনে শুক্লা রায়

সন্ধান২৪.কম ঃ গত ১১ জুন রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে অনুষ্ঠিত হয় শুক্লা রায়ের একক আবৃত্তি সন্ধ্যা।

প্রায় দেড়ঘন্টা কবিতা,গল্প ও গান পরিবেশনায় মুগ্ধ হয়েছিলেন মিলনায়তন ভর্তি দর্শক-শ্রোতারা। শুক্লা রায় রবীন্দ্রনাথ,নজরুল,জসিম উদ্দিন,জোতিন্দ্র মোহন বাগচী,সুভাষ মুখোপ্যাধায়, শামসুর রাহমান,নির্মলেন্দু গুন,রফিক আজাদ,আবিদ আজাদসহ উল্লেখযোগ্য কবিদের প্রায় ২১ টি কবিতা আবৃত্তি করেন।


‘আমার আপন আলোয়’ শিরোনামের এই অনুষ্ঠানে কবিতার সঙ্গে সেতারের সঙ্গত করেন মোরশেদ খান এবং বিশিষ্ট বংশীবাদক মোহাম্মদ মজিদ। তাহরিনা পারভীন প্রীতির সঞ্চালনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ক্রিষ্টিনা লিপি রোজারিও ও রিচার্ড রিকি গোমেজ। শিল্পী শুক্লা রায়ের জীবনী পাঠ করেন পারভীন সুলতানা। এ ছাড়াও শুক্লা রায় শোনান জয়িতা ও শোভনের প্রেম-বিরহের গল্প।
তার নান্দনকি কন্ঠে আবৃত্তি শুনে অনকেইে আবগেতাড়তি হয়ে পড়নে। বমিূঢ় মুগ্ধতায় আচ্ছন্ন হয়ছেলি র্দশক-শ্রোতারা।


অনুষ্ঠানটির আয়োজন করে শিল্প ও সংস্কৃতি চর্চা কেন্দ্র ‘নান্দনিক’। আয়োজন সহযোগী হিসেবে ছিল আবৃত্তি অনলাইন ও সাহিত্য একাডেমি।
অনুষ্ঠান শেষে শিল্পী শুক্লা রায় তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, দীর্ঘ প্রস্তুতি ও অনুশীলনের পর আমরা এই পরিবেশনাটি দর্শক-শ্রোতাদের উপহার দিতে পেরেছি। একক আবৃত্তি সন্ধ্যা হলেও, অনুষ্ঠানটিকে আমরা নতুনভাবে সাজিয়েছিলাম। সবার ভালো লেগেছে দেখে, আমার মনে হয়েছে পরিশ্রম স্বার্থক হয়েছে।

Exit mobile version