আব্রামোভিচসহ ৩৩ রুশ ধনকুবেরের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা


রাশিয়ার ৩৩ বিলিয়নিয়রের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। এর আগে রুশ বিলিয়নিয়রদের টার্গেট করে কঠিন নিষেধাজ্ঞা দিয়েছিল বৃটেন ও যুক্তরাষ্ট্রও। এই নিষেধাজ্ঞার আওতায় আছেন ইংল্যান্ডের ফুটবল ক্লাব চেলসির মালিক রোমান আব্রামোভিচও। এছাড়া এই ৩৩ ধনকুবেরের নিকট আত্মীয়রাও নিষেধাজ্ঞার অধীনে পড়বে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া।

বিবিসির খবরে জানানো হয়েছে, আব্রামোভিচ ছাড়াও এই তালিকায় রয়েছেন অ্যালেক্সি মিলার, দিমিত্রি লেবেদেভ, সের্গেই চেমেজভ, নিকোলে তকারেভ, ইগোর শুভালভ ও কিরিল দিমিত্রিয়েভের মতো প্রায় তিন ডজন রুশ বিলিয়নিয়র। সোমবার এক ঘোষণায় অস্ট্রেলিয়া জানিয়েছে, যেসব রুশ ধনকুবের ব্যাপক ব্যাক্তিগত সম্পদের মালিক এবং রাশিয়ার জন্য তারা অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ তাদের টার্গেট করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়া তার প্রতিশ্রুতি রক্ষা করেছে। অস্ট্রেলিয়ার সরকার ইউক্রেনের সার্বভৌমত্ব ও জনগনের প্রতি শক্ত সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

Exit mobile version