সন্ধান২৪.কম : বিশ্বের সেরা ফুটবল খেলোয়াড় লিয়োনেল মেসি দীর্ঘ ২০ বছর পরে বার্সেলোনা ছাড়ার কথা জানিয়েই দিলেন । স্পেনীয় সংবাদমাধ্যমের খবর, মঙ্গলবার বার্সা কর্তাদের ফ্যাক্স করেছেন তিনি। যেখানে তিনি জানিয়েছেন, ২০২১ সাল পর্যন্ত চুক্তি থাকলেও তা খারিজ করে দিয়ে তাঁকে মুক্ত করে দেওয়া হোক, যাতে তিনি ফ্রি ফুটবলার হিসেবে অন্য ক্লাবে যোগ দিতে পারেন।
এবং এই খবরে আলোড়িত বিশ্ব ফুটবল। মেসিকে নেওয়ার জন্য প্যারিস সাঁ জারমাঁ, ইন্টার মিলান, ম্যাঞ্চেস্টার সিটির মতো ক্লাবগুলি মুখিয়ে রয়েছে। এই অবস্থায় মেসির অনুরোধকে কীভাবে বার্সা কর্তারা গ্রহণ করেন, সেটাই দেখার। মাত্র ৬০ সেকেন্ডের একটা টেলিফোন, এবং তার পরেই বার্সেলোনার সঙ্গে সম্পর্ক অবসানের পথে লুইস সুয়ারেস! নতুন ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার পরে এ ভাবেই শুরু হয়েছে রোনাল্ড কোমানের সংস্কার। স্পেনীয় সংবাদমাধ্যমের খবর, বার্সার নতুন ডাচ ম্যানেজার সুয়ারেসের সঙ্গে কথোপকথনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তাঁকে আর দরকার নেই।
