আমেরিকায় গ্রেপ্তার মুম্বাই হামলার মূল চক্রী

সন্ধান২৪.কম ডেস্ক ঃ আমেরিকার লস অ্যাঞ্জেলস থেকে গ্রেপ্তার হল ২০০৮ সালের ২৬ নভেম্বরে মুম্বই হামলার মূলচক্রী তাহাউর হুসেন রানা ।  তার বিরুদ্ধে থাকা খুন ও খুনের ষড়যন্ত্রের অভিযোগের ভিত্তিতেই এই গ্রেপ্তার, জানিয়েছে মার্কিন পুলিশ।

 

এখন চেষ্টা চলছে আইনি প্রক্রিয়া মিটিয়ে কীভাবে তাকে ভারতে পাঠানো যায় তার জন্য। মার্কিন পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৫ সালে মহম্মদের নামে বিতর্কিত কার্টুন প্রকাশ করায় ডেনমার্কে এক সংবাদ সংস্থার অফিসে হামলা চালায় লস্কর। সেই হামলাতে যোগসাজশ থাকায় রাণাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ১৪ বছরের জেল হয় তার। সেই সাজার মেয়াদ ২০২১ সালে শেষ হওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তাকে গত সপ্তাহে তাকে মুক্তি দেওয়া হয়। তবে তাতেও রেহাই মিলল না মুম্বাই হামলার এই মূল চক্রীর।

Exit mobile version