সন্ধ্যান২৪.কমঃ আলোচনা সভা,সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী,ট্যালেন্ট-শো, গান, নাচ, কবিতা পাঠ ও ফ্যাশন শোর মধ্যদিয়ে নিউইয়র্কে তিনদিনব্যাপী ৪র্থ বাংলাদেশ সম্মেলন সফলভাবে শেষ হয়েছে।
৩ থেকে ৫ সেপ্টেম্বর লাগোর্ডিয়া মেরিয়ট হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত ওই সম্মেলনে যোগ দেন প্রবাস ও বাংলাদেশের খ্যাতিমান সঙ্গীত ও অভিনয় কবি,শিল্পী,সাহিত্যিক, সংস্কৃতিসেবী, বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসী বাংলাদেশীরা।

শুক্রবার সন্ধ্যায় বেলুন উড়িয়ে,ফিতাকেটে সম্মেলনের শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি বাংলা সিডিপ্যাপ ও এ্যালেগ্রা হোম কেয়ারের চেয়ারম্যান আবু জাফর মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা রথিন্দ্রনাথ রায় ও শহীদ হাসান। আয়োজক কমিটির নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মেলনের আহ্বায়ক ডাঃ চৌধুরী সারোয়ারুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব আলমগীর খান আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুল হোসেন খান, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন্নাহার খান মিতা,নুরুল আজিম, ইশতিয়াক রুপু, সাইফুল ইসলাম প্রমুখ।
বহ্নিশিখার শিল্পীদের অংশ গ্রহনে, সবিতা দাসের নেতৃত্বে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথির ভাষণে আবু জাফর মাহমুদ বলেন,মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে যে বাংলাদেশ পেয়েছি,সেখানে গর্ব করার মত অনেক কিছু অর্জন করেছি। এই প্রবাসে নতুন প্রজম্মের কাছে সেই ইতিহাস-ঐতিহ্যের গৌরবময় অধ্যায়ের কথা তুলে ধরেতে হবে। তা হলেই এমন সম্মেলন সফলতা লাভ করবে।
সম্মেলনের আহ্বায়ক ডা.হাসান বলেন, আমাদের এবারের সম্মেলনের মূল লক্ষ্য হলো দেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতিকে তুলে ধরা।
সদস্য সচিব আলমগীর খান আলম তার স্বাগত বক্তব্যে কনভেশন সফল করার জন্য যারা সম্পৃক্ত হয়েছেন,তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এরপর মনিকা রায়ের পরিচালনায় শিল্পকলা একাডেমির শিল্পীরা দুটি দলীয় দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
সাদিয়া খন্দকারের উপস্থাপনায় এরপর মঞ্চে আসেন রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান। বরেণ্য এই দুই শিল্পী দেশের গান ছাড়াও বেশ কয়েকটি আধুনিক গান পরিবেশন করেন। এছাড়াও প্রথমদিনের অনুষ্ঠানে বহ্নিশিখা, শিল্পকলা একাডেমিসহ বেশ কয়েকটি সংগঠন নাচ, ও গান পরিবেশন করে।
এরপর শুরু হয় টোটাল ফিটনেস বিষয়ক সেমিনার। শামীম আহমেদর সঞ্চালনায় এ সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন লং আইল্যান্ড ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. ইব্রাহিম সিরাজ।
তিনি বলেন, জীবনে সফল ও সুখী হওয়ার জন্য, জীবনকে উপভোগ করার জন্য সবাইকে শারিরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভা ও আত্মিকভাবে ফিট থাকতে হবে।
আর সমাজে অন্যের কষ্টে, অন্যের সমস্যায়, অন্যের কল্যানে আপনি কতটা পাশে থাকতে পারেন এটাই সামাজিক ফিটনেস এর ক্রাইটেরিয়া।
দ্বিতীয় দিনের অনুষ্ঠানসূচীতে ছির গান, নাচ, কবিতা, ছাড়াও ছিলো আলোচনা সভা, সেমিনার ও ফ্যাশন শো।
এ দিনও দুইদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর শিল্পী কামরুল ইসলামের গান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় বসে কাব্য জলসায় অংশ নেন মিনা বর্মন, মারিয়া, ডেইজি ইসলাম, দিপ্তী, হাসান মাহমুদ, প্রমি তাজ, রায়ান তাজ,শামীম সিদ্দিকী, চন্দন চৌধুরী, জিনিয়া হাসান,শাহরিন সুলতানা, কালামিয়া বয়াতি, রোকসানা মির্জা ও বাংলাদেশর প্রখ্যাত সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী।
সম্মেলনের তৃতীয়দিন ছিলো সেমিনার,সঙ্গীত,নৃত্য,এ্যাওয়ার্ড প্রদানসহ নানা বৈচিত্রপূর্ণ আয়োজন।
তারকাবহুল এ রাতে সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা ও রিজিয়া পারভীন।
এছাড় এদিন সঙ্গীত পরিবেশন করেন, কামরুল ইসলাম,শম্পা জামান,তুলি,লেমন চৌধুরী,রিয়া রহমান,কৃষ্ণা টিপু,বাধন,সেলিম ইব্রাহিম,কৃষ্ণা তিথি,শশী ও শাহ মাহবুব। নৃত্য পরিবেশন করে প্রিয়া ড্যান্স গ্রুপ।
বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মেলন থেকে ৪ জনকে পদক প্রদান করা হয়।
এদিন আয়োজক কমিটির সকল কর্মকর্তাকে মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেয়ার মাধ্যমে শেষ হয় তিনদিনব্যাপী এই সম্মেলন।